21 C
Kolkata
Thursday, November 19, 2026
spot_img

রাজ্যসভার রাস্তা ছেড়ে ফের টিভির পর্দায়! সমালোচনার মাঝেই কী বললেন কোয়েল?

Aaj India Desk, কলকাতা : রাজ্যসভার প্রার্থী হওয়া ঘিরে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই ফের বিনোদন জগতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। দীর্ঘদিন বড়পর্দায় পরিচিত মুখ কোয়েলকে এবার দেখা যাবে টেলিভিশনের পর্দায়। ‘ডিয়ার নাইনটিজ’ ধারাবাহিকের হাত ধরে বাংলা টেলিভিশনে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। আগামী ২৩ নভেম্বর থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। তবে এর মাঝেই সাম্প্রতিক বিতর্ক এবং সমালোচনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

কেন টেলিভিশনে ফিরছেন কোয়েল?

কোয়েল (Koel Mallick) জানিয়েছেন, ‘ডিয়ার নাইনটিজ’-এর বিষয়বস্তুই তাঁকে এই কাজে আগ্রহী করেছে। নব্বইয়ের দশকের প্রেম, চিঠি, ল্যান্ডলাইন, মিসড কল এবং ক্যাসেটে রোমান্টিক গান রেকর্ড করার স্মৃতি ফিরে আসবে এই ধারাবাহিকে। ধারাবাহিকে কোয়েলের চরিত্র একজন লেখিকার। নিজের ছোটবেলার দিনগুলিতে ফিরে তাকাতে গিয়েই গল্পের সূত্রপাত। তাঁর ছোটবেলার প্রেম এবং সেই সম্পর্কের পরিণতিকে কেন্দ্র করেই এগোবে কাহিনি।

নিন্দুকদের উদ্দেশ্যে কী বললেন অভিনেত্রী?

সাম্প্রতিক সময়ে তাঁকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে নতুন ধারাবাহিকে অভিনয়ের সিদ্ধান্তকে কেউ কেউ বিতর্ক থেকে নজর ঘোরানোর কৌশল হিসেবে দেখছেন। এই বিষয়েও মুখ খোলেন কোয়েল (Koel Mallick)। তিনি বলেন, এই ভাবনাটা ভালো, যদিও তাঁর নিজের মাথায় আসেনি। এরপরই সমালোচকদের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, “নিন্দুকেরা যখন আমাকে নিয়ে কথা বলেন, তার মানে ভালোবাসেন। যদি না-ই ভাবতেন, এই সময়টা দিতেন না।”

রাজনীতি নিয়ে কী বললেন কোয়েল?

সম্প্রতি তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এবং সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়া নিয়েও প্রশ্নের মুখে পড়েছিলেন অভিনেত্রী। তবে সেই সমালোচনা এবং দলবদলু ট্যাগ উড়িয়ে দিয়ে কোয়েল স্পষ্ট জানান, মানুষের সেবা করাই তাঁর প্রধান লক্ষ্য। তাঁর কথায়, রাজনীতি এমন একটি মঞ্চ, যার মাধ্যমে ব্যক্তিগত উদ্যোগের তুলনায় আরও বিস্তৃত পরিসরে মানুষের জন্য কাজ করা সম্ভব।

উল্লেখ্য, রাজনীতির সাথে শুধু টেলিভিশন নয়, বড়পর্দার কাজও এগিয়ে রাখছেন কোয়েল। তাঁর হাতে রয়েছে দুটি ছবির কাজ। অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্পর্ধা’ এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘জননী’। দুটি ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে, ২৩ নভেম্বর থেকে ‘ডিয়ার নাইনটিজ’-এর মাধ্যমে ছোটপর্দায়ও  ফের কোয়েলের নতুন যাত্রা শুরু হতে চলেছে। অভিনয়, রাজনীতি এবং বিতর্ক, সবকিছুর মাঝেই এখন দর্শকদের নজর তাঁর এই নতুন ইনিংসের দিকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন