28 C
Kolkata
Monday, September 7, 2026
spot_img

পুজোর আগেই ভোটযুদ্ধ নন্দীগ্রাম-রেজিনগরে! কবে হতে চলেছে উপনির্বাচন?

Aaj India Desk, কলকাতা: দুর্গাপুজোর আগেই ফের ভোটের মুখে পশ্চিমবঙ্গ। নন্দীগ্রাম ও রেজিনগর দুই আসনই বিধায়কদের পদত্যাগের কারণে খালি হয়েছিল। ফলে এই দুই কেন্দ্রের উপনির্বাচন ঘিরে রাজ্যের রাজনীতিতে ফের উত্তাপ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। (West Bengal Bypoll 2026)

কবে হবে উপনির্বাচন ? 

নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ১৭ সেপ্টেম্বর হবে মনোনয়নপত্রের স্ক্রুটিনি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর। অর্থাৎ, পুজোর আগে দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে ফের ভোটের লড়াই শুরু হচ্ছে।(West Bengal Bypoll 2026)

শুভেন্দু-হুমায়ুনের ইস্তফায় খালি দুই আসন

নন্দীগ্রাম আসনটি ছেড়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্রেই জয়ী হয়েছিলেন তিনি। পরে মুখ্যমন্ত্রী হিসেবে ভবানীপুরের আসনটি রেখে নন্দীগ্রাম থেকে ইস্তফা দেন। অন্যদিকে, রেজিনগর ও নওদা দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। দুটি আসন একসঙ্গে রাখা সম্ভব না হওয়ায় রেজিনগরের বিধায়ক পদ ছেড়ে দেন তিনি। ফলে এই আসনেও উপনির্বাচনের প্রয়োজন।

নন্দীগ্রামে বাড়ছে রাজনৈতিক নজর

শুভেন্দু অধিকারীর ইস্তফার পর থেকেই নন্দীগ্রামের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রস্তুতি শুরু হয়েছে। বিজেপি ইতিমধ্যেই সেখানে সংগঠনকে সক্রিয় করার কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রীও নন্দীগ্রামকে দলের কাছে গুরুত্বপূর্ণ আসন হিসেবে তুলে ধরেছেন। রেজিনগরেও লড়াই কম গুরুত্বপূর্ণ নয়। মুর্শিদাবাদের এই কেন্দ্রে হুমায়ুন কবীরের রাজনৈতিক প্রভাব এবং তাঁর আসন ছাড়ার সিদ্ধান্ত উপনির্বাচনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। (West Bengal Bypoll 2026)

পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুর দুটি বিধানসভা কেন্দ্র এবং পুদুচেরির একটি বিধানসভা কেন্দ্রেও ৬ অক্টোবর ভোট হবে বলে কমিশন জানিয়েছে। এছাড়া অসমের নওগাঁও লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে।এই আসনগুলিও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের পদত্যাগের কারণে শূন্য হয়েছে।

ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই নন্দীগ্রাম ও রেজিনগরে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়ে গেছে। দুর্গাপুজোর ঠিক আগের এই উপনির্বাচনের ফল ৯ অক্টোবর রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দেয় কি না, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন