28 C
Kolkata
Monday, September 7, 2026
spot_img

দশভুজা থেকে একাদশভুজা! সরকারি বিজ্ঞাপনে দুর্গার ‘বাড়তি হাত’ দেখে ক্ষমা চাইলেন শুভেন্দু!

Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর প্রথমবার দুর্গাপুজোর (West Bengal Durga Puja 2026) প্রস্তুতি ঘিরে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছে বিজেপি সরকার। সোমবারের সেই প্রস্তুতি বৈঠকের আগে সরকারি আমন্ত্রণপত্রে দেবী দুর্গার ছবি ঘিরে তৈরি হয় বিতর্ক। ছবিতে দশভুজার পরিবর্তে দেখা যায় ১১টি হাত। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হতেই ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, বিজ্ঞাপন সংস্থাকে সতর্ক করে ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।

সরকারি বিজ্ঞাপনের ছবিতেই ভুল

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে দুর্গাপুজো ২০২৬ (West Bengal Durga Puja 2026) উপলক্ষে প্রকাশিত একটি সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার প্রতিমার ছবি ব্যবহার করা হয়। সেই ছবিতেই দেখা যায়, দুর্গার স্বাভাবিক ১০টি হাতের পরিবর্তে রয়েছে ১১টি হাত। এর পরেই সমাজমাধ্যমে ছবিটি নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। অনেকেই বিষয়টিকে ‘একাদশভুজা’ বলে কটাক্ষ করতে শুরু করেন।

ভুল মেনে নিয়ে ক্ষমা চাইলেন শুভেন্দু 

বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, এটি কোনওভাবেই ইচ্ছাকৃত নয়। বিজ্ঞাপনের নকশা তৈরির ক্ষেত্রে অসাবধানতাবশত এই ভুল হয়েছে। ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে মুখ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থাকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে সরকারি প্রচারে এমন ভুল যাতে না ঘটে, তা নিশ্চিত করতে আরও সতর্কতা নেওয়া হবে বলেও তিনি জানান।

বিজেপি দলের পক্ষ থেকেও বিষয়টিকে অনিচ্ছাকৃত ডিজাইন বা প্রিন্টিংয়ের ভুল হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে। দলের রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য-সহ নেতৃত্বের বক্তব্য, দুর্গার ছবিতে ১১টি হাত থাকার বিষয়টি কোনও রাজনৈতিক সিদ্ধান্ত বা উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা নয়। বিশেষ করে বর্তমানে বিজ্ঞাপনের কাজে AI-নির্ভর ছবি ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের ভিজ্যুয়াল ত্রুটি হতে পারে বলেও দলের তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

তবে এতদিন ধরে বিজেপি সরকার ও বিশ্ব হিন্দু পরিষদের তরফে দুর্গা পুজো (West Bengal Durga Puja 2026) ঘিরে একাধিক শর্ত, বাধানিষেধ আরোপ করার পর নিজেদের বিজ্ঞাপনেই এমন গুরুতর ভুল দেখে বিরোধীদের কটাক্ষ ও সমালোচনা তুঙ্গে উঠেছে। মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেও সেই বিতর্ক এত তাড়াতাড়ি থামবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন