32 C
Kolkata
Thursday, August 20, 2026
spot_img

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা, মৃতের পরিবার পাবে ৯ লক্ষ টাকা: জানালেন শুভেন্দু

Aaj lndia Desk , আরামবাগ: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার আকাশপথে ঘাটাল, আরামবাগ ও সবংয়ের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে করে প্লাবিত এলাকা ঘুরে দেখার পর সবং ও আরামবাগে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন তিনি। বৈঠকের পর বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য একাধিক আর্থিক সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু জানান, বন্যায় মৃত দুই ব্যক্তির পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে মোট ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ এবং জেলা তহবিল থেকে ৪ লক্ষ টাকা করে মিলবে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০০টি বাড়ির মালিককে ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানান তিনি। দুর্গত পরিবারগুলিকে পাঁচ দিনের রেশনও দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, জলবন্দি বাড়িগুলিতে রেশন ও ২০ লিটার করে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পুলিশকে প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির মধ্যে এখনও পর্যন্ত সাপের কামড়ের ১০টি ঘটনা ঘটেছে। তবে প্রত্যেকেই চিকিৎসার পর জীবিত রয়েছেন বলে জানান তিনি। আজ থেকেই বন্যাপ্রবণ এলাকায় শস্যবিমা যোজনার ক্যাম্প করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আবাসন প্রসঙ্গে তাঁর দাবি, ব্লকে বর্তমানে ১১ হাজার আবাসের কাজ চলছে। আগামী দিনে আরও ১৩ হাজার বাড়ি তৈরি করা হবে। পাশাপাশি ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও বড় সিদ্ধান্তের কথা সামনে আসে। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে প্রায় ২৪.৫ কোটি টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

এদিকে আরামবাগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠককে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। বৈঠকে যোগ দিতে মহকুমা শাসকের দফতরে পৌঁছন আরামবাগের সাংসদ মিতালি বাগ। ভোটের পর তৃণমূল ছেড়ে এনসিপিআই শিবিরে যোগ দেওয়ার পর দীর্ঘদিন পর তাঁকে আরামবাগে কোনও সরকারি বৈঠকে দেখা গেল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন