27 C
Kolkata
Monday, August 17, 2026
spot_img

আশিসের মৃত্যুর নেপথ্যে TRDA টেন্ডার? সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রতর!

Aaj India Desk, কলকাতা : রামপুরহাটের প্রাক্তন বিধায়ক তথা বর্ষীয়ান তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে জল্পনা বেড়েই চলেছে। এর মধ্যেই সোমবার তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন নিগম (TRDA)-এর টেন্ডারকে কেন্দ্র করে তাঁকে কোনও হুমকি দেওয়া হয়েছিল কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন ‘আসল তৃণমূল’-এর বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আশিসের হাতে লেখা চিঠিতে TRDA-র প্রসঙ্গ থাকায় এই প্রশ্ন আরও জোরালো হয়েছে।

মুখ্যমন্ত্রীকে কী লিখলেন ঋতব্রত?

ঋতব্রত তাঁর চিঠিতে লিখেছেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু একাধিক ‘অপ্রিয় প্রশ্ন’ সামনে এনেছে। তাঁর বক্তব্য, TRDA-র টেন্ডার নিয়ে আশিসকে কোনও হুমকির মুখে পড়তে হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। চিঠিতে তিনি TRDA-সহ অন্যান্য উন্নয়ন পর্ষদে দুর্নীতির অভিযোগেরও তদন্ত দাবি করেছেন। পাশাপাশি, আশিস বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে হেনস্তা করা হয়েছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় আনার আর্জি জানিয়েছেন তিনি।

আশিসের চিঠিতে TRDA-র উল্লেখ

রবিবার সকালে রামপুরহাটের হাটতলাপাড়ায় দলীয় কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠিও উদ্ধার করে পুলিশ। চিঠিতে আশিস দাবি করেন, ছাত্রজীবন থেকেই রাজনীতিতে থাকলেও তিনি কখনও দুর্নীতির সঙ্গে যুক্ত হননি। কোনও কাজের বিনিময়ে তিনি টাকা নেননি বলেও উল্লেখ করেন।

TRDA প্রসঙ্গে তাঁর বক্তব্য ছিল, সেখানে সাধারণ বৈঠক ছাড়া তাঁর বিশেষ দায়িত্ব ছিল না। টেন্ডার কমিটিতে তিনি ছিলেন না, কোনও চেকে সই করার ক্ষমতাও তাঁর ছিল না বলে চিঠিতে দাবি করেন আশিস। প্ল্যান পাস বা NOC দেওয়ার ক্ষেত্রেও তাঁর কোনও ভূমিকা ছিল না বলে উল্লেখ করেন তিনি।আশিসের চিঠিতে তাঁকে বদনাম করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগের ইঙ্গিত রয়েছে। সেই কারণেই তাঁর মৃত্যুর সঙ্গে TRDA-সংক্রান্ত কোনও চাপ বা হুমকির যোগ ছিল কি না, তা তদন্ত করে দেখার দাবি উঠছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তদন্তের দাবির পর আশিসের রহস্যমৃত্যুতে TRDA-র ভূমিকা নিয়েও তদন্তের পরিধি বাড়ে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন