21 C
Kolkata
Thursday, November 19, 2026
spot_img

বলিউডে ফের আতঙ্কের রেশ! কেনো প্রাণনাশের হুমকি পেলেন সইফ আলি খান?

Aaj India Desk, মুম্বই : বলিউডে একের পর এক তারকাকে প্রাণনাশের হুমকি ঘিরে বাড়ছে উদ্বেগ। সম্প্রতি অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আয়ুষ্মান খুরানা, আমির খান, দিলজিৎ দোসাঞ্জ, সলমন খান, রোহিত শেট্টি, টাইগার শ্রফ, অক্ষয় কুমার ও তুষার কাপুরের মতো বিখ্যাত অভিনেতাদের একের পর এক হুমকি দেওয়া হয়েছে। এ বার সেই তালিকায় নাম জুড়লো অভিনেতা সইফ আলি খানেরও (Saif Ali Khan Death Threat)। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

হুমকি ফোনের নেপথ্যে কে?

অভিনেতা সইফের কাছে আসা হুমকি ফোনের সঙ্গে বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত জিশান আখতারের নাম জড়িয়েছে। তবে এই দাবির সত্যতা এখনও নিশ্চিত নয়। ফোনের উৎস এবং অভিযুক্তের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনায় কারও সরাসরি জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। (Saif Ali Khan Death Threat)

অতীতের হামলার স্মৃতি উসকে দিল নতুন হুমকি

২০২৫ সালের জানুয়ারিতে গভীর রাতে নিজের বান্দ্রার বাড়িতে হামলার শিকার হয়েছিলেন সইফ আলি খান। এক অনুপ্রবেশকারী অভিনেতাকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে। পিঠ ও গলায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। প্রায় ছয় ঘণ্টার অস্ত্রোপচারও হয় অভিনেতার। সেই ঘটনার পর ফের প্রাণনাশের হুমকির খবর সামনে আসায় উদ্বেগ বেড়েছে অনুরাগীদের মধ্যে। (Saif Ali Khan Death Threat)

উল্লেখ্য, গত কয়েক বছরে বলিউডের একাধিক তারকাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অভিনেতা সলমন খান একাধিকবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে হুমকি পেয়েছেন বলে অভিযোগ। শাহরুখ খানকেও ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে হুমকি দেওয়া হয়েছিল। এ ছাড়াও দিলজিৎ দোসাঞ্ঝ, কপিল শর্মা, বিক্রান্ত ম্যাসি, রণবীর সিং এবং আয়ুষ শর্মার নামও হুমকির ঘটনায় উঠে এসেছে। সব মিলিয়ে, একের পর এক বলিউড তারকাকে লক্ষ্য করে হুমকির ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সইফের কাছে আসা ফোনের নেপথ্যে কে বা কারা রয়েছে, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন