30 C
Kolkata
Friday, August 7, 2026
spot_img

ক্লাসে মোবাইল আনলেই বিপদ? পড়ুয়াদের জন্য কড়া নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের

Aaj India Desk, কলকাতা: রাজ্যের স্কুলে (School) পড়াশোনার পরিবেশ আরও ভালো করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। নতুন নির্দেশ অনুযায়ী, এবার থেকে কোনও শিক্ষার্থী ক্লাসরুমে মোবাইল ফোন (Mobile Phone) নিয়ে যেতে বা ব্যবহার করতে পারবে না। ইতিমধ্যেই এই নির্দেশ রাজ্যের সব জেলার স্কুলে পাঠিয়ে দ্রুত কার্যকর করার কথা জানানো হয়েছে। পর্ষদ জানিয়েছে, প্রতিটি জেলার বিদ্যালয় পরিদর্শক (DI) এবং স্কুলের প্রধান শিক্ষকদের এই নিয়ম কঠোরভাবে কার্যকর করতে হবে। পাশাপাশি, স্কুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

কেন এই সিদ্ধান্ত?

বর্তমানে প্রায় সব শিক্ষার্থীর হাতেই স্মার্টফোন রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, ক্লাস চলাকালীন বা টিফিনের সময় স্কুলের ভিতরে মোবাইল দিয়ে ভিডিও করা, রিল বানানো কিংবা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকার ঘটনা ঘটছে। এর ফলে পড়াশোনায় মনোযোগ নষ্ট হচ্ছে। এছাড়া অনুমতি ছাড়া ছবি বা ভিডিও তোলা নিয়েও বিভিন্ন ধরনের সমস্যা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সামনে এসেছে।

যদিও পর্ষদের বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি, তবে শিক্ষা মহলের একাংশের মতে, শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় প্রভাব থেকে দূরে রাখা, ক্লাসে মনোযোগ বাড়ানো, শিক্ষক-শিক্ষার্থীর স্বাভাবিক পাঠদান বজায় রাখা এবং মোবাইলের অপব্যবহার রোধ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

এর আগে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও স্কুলে মোবাইল ব্যবহারের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নির্দেশে বলা হয়েছিল, প্রার্থনা সভা, ক্লাসরুম, ল্যাবরেটরি বা অন্য কোনও শিক্ষামূলক কার্যক্রমের সময় ছাত্রছাত্রীরা মোবাইল সঙ্গে রাখতে পারবে না।

এবার মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশের পর স্পষ্ট, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্কুলের ভিতরে মোবাইলের ব্যবহার বন্ধ করতে প্রশাসন আরও কঠোর অবস্থান নিয়েছে। নতুন নিয়ম না মানলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন