27.1 C
Kolkata
Tuesday, September 22, 2026
spot_img

আপনি কি চেক করেন? এবার টুথপেস্ট-সাবান-শ্যাম্পুতেও ভেজ–ননভেজ নিয়ে কড়া কেন্দ্র!

নয়াদিল্লি: টুথপেস্টে নুন আছে কি না দেখেন? কিন্তু এই ছোট্ট জিনইসটা নজর করেন কি? টুথপেস্ট কিনতে গিয়ে অনেকেই খোঁজেন নুন আছে কি না, চারকোল আছে কি না, কিংবা হার্বাল কি না। কিন্তু এবার থেকে তারও আগে নজর রাখতে হবে একটি ছোট্ট সবুজ বা লাল-বাদামি বিন্দুতে (Cosmetic Label Rules)। কারণ, সেই ডটই জানিয়ে দেবে আপনার কেনা পণ্যটি নিরামিষ না আমিষ।

কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক ‘লিগ্যাল মেট্রোলজি (প্যাকেজড কমোডিটিজ) রুলস, ২০১১’-এ সংশোধন এনে নতুন নিয়ম কার্যকর করেছে (Cosmetic Label Rules)। এই নির্দেশিকা অনুযায়ী, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু-সহ সব ধরনের প্রসাধনী ও প্যাকেটজাত প্রয়োজনীয় পণ্যের গায়ে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সেটি নিরামিষ না আমিষ।
কী দেখবেন প্যাকেটে?
সবুজ বিন্দু = নিরামিষ পণ্য
লাল বা বাদামি বিন্দু = আমিষ উপাদান রয়েছে
সরকারের নির্দেশ, এই চিহ্ন এমন জায়গায় রাখতে হবে যাতে ক্রেতার সহজেই চোখে পড়ে এবং কেনার আগেই তিনি সিদ্ধান্ত নিতে পারেন।

কেন আনা হল এই নিয়ম?

অনেক বিশুদ্ধ নিরামিষভোজীর অভিযোগ ছিল, টুথপেস্ট বা প্রসাধনীতে প্রাণীজ উৎসের উপাদান রয়েছে কি না, তা বোঝার উপায় ছিল না। নতুন নিয়মের (Cosmetic Label Rules) ফলে আর প্যাকেট উল্টেপাল্টে ছোট অক্ষর পড়তে হবে না! এক নজরেই মিলবে তথ্য।

অর্থাৎ, পরের বার সুপারমার্কেটে টুথপেস্ট হাতে তুললে শুধু ‘নুন আছে’ লেখা দেখলেই হবে না। ছোট্ট সবুজ বা লাল ডটটাই হতে পারে আপনার কেনাকাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ চিহ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন