26.7 C
Kolkata
Thursday, August 6, 2026
spot_img

সপ্তম বেতন কমিশনে বড় সুখবর! বেতন বৃদ্ধির সঙ্গে বাড়বে ছুটির সুবিধাও?

Aaj India Desk, কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর সপ্তম বেতন কমিশনকে ঘিরে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। কমিশন গঠনের অনুমোদন আগেই দেওয়া হয়েছিল। সম্প্রতি অর্থ দফতর কমিশনের সদস্যদের নামও ঘোষণা করেছে। এরপর থেকেই কর্মীদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—সপ্তম বেতন কমিশন চালু হলে কি শুধু বেতনই বাড়বে, নাকি ছুটির নিয়মেও পরিবর্তন আসবে? এই বিষয়েই সামনে এসেছে নতুন তথ্য।

রাজ্য সরকার সরকারি কর্মীদের বেতন ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা আরও উন্নত করার লক্ষ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের সুপারিশ কার্যকর হলে বেতন, মহার্ঘ ভাতা (ডিএ), পেনশন এবং গ্র্যাচুইটির কাঠামোয় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আয়কর সংক্রান্ত কিছু নিয়ম এবং বিভিন্ন ধরনের ছুটির ক্ষেত্রেও সংশোধন হতে পারে বলে আলোচনা চলছে।

সূত্রের খবর, নতুন বেতন কমিশনের সুপারিশে পিতৃত্বকালীন ছুটির নিয়ম আরও সহজ করা হতে পারে। পাশাপাশি গুরুতর অসুস্থতার ক্ষেত্রে বর্তমানে যে সময় পর্যন্ত পূর্ণ বেতনে ছুটি পাওয়া যায়, সেই সময়সীমাও বাড়ানো হতে পারে। এমন সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি কর্মীরা আরও বেশি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।

এদিকে সপ্তম বেতন কমিশনকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কোন পদে কত বেতন বাড়তে পারে, তা নিয়েও চলছে নানা জল্পনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কমিশনের সুপারিশ কার্যকর হলে গ্রুপ-ডি কর্মীদের মাসিক বেতন প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রে মাসিক বেতন ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের দাবি জানিয়ে আসছেন। ইতিমধ্যেই কমিশন গঠন করা হয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ছয় মাসের মধ্যেই কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের হাতে জমা দিতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন