32.3 C
Kolkata
Tuesday, September 22, 2026
spot_img

মেয়েরাই লিখল সোনার ইতিহাস!শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হরমনপ্রীত বাহিনী!

নয়াদিল্লি: প্রথম দু’দিনে এসেছিল চারটি রুপো। কিন্তু যে সোনার অপেক্ষায় ছিল গোটা দেশ, সেই সোনালি সকাল লিখে দিলেন ভারতের মেয়েরাই। এশিয়ান গেমসের (Asian Games) ফাইনালে শ্রীলঙ্কাকে একেবারে উড়িয়ে দিয়ে ভারতের মহিলা ক্রিকেট দল জিতে নিল দেশের প্রথম স্বর্ণপদক।

করোগি স্পোর্টস পার্কে (Asian Games) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আর শুরু থেকেই বুঝিয়ে দেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা, আজ ট্রফি হাতছাড়া হবে না। দুই ওপেনারের ১০ ওভারে ৯৯ রানের বিস্ফোরক জুটি শ্রীলঙ্কার বোলারদের কার্যত ম্যাচের বাইরে ছুড়ে দেয়।

বিধ্বংসী মেজাজে খেলতে গিয়ে হাফসেঞ্চুরির দোরগোড়ায় থামেন শেফালি। ৪৮ রানের ইনিংস খেলেই ফিরতে হয় তাঁকে। অন্য প্রান্তে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন স্মৃতি। মাত্র ৪৫ বলে ৭৯ রানের দুরন্ত ইনিংসে ফাইনালের মঞ্চ আলোকিত করেন তিনি।

তবে শেষ ঝড়টা তুললেন বাংলার মেয়ে রিচা ঘোষ। মাত্র ২২ বলে অপরাজিত ৪৯ রানের ক্যামিওতে ভারতের স্কোর পৌঁছে যায় ২০০–র গণ্ডি পেরিয়ে। নির্ধারিত ২০ ওভারে ২১৫ রান তুলে শ্রীলঙ্কার সামনে পাহাড়প্রমাণ লক্ষ্য দাঁড় করায় ভারত (Asian Games) ।

২১৬ রানের জবাবে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আতাপাত্তু ২১ বলে ২৯ রান করলেও তাঁকে ছাড়া আর কেউ লড়াই গড়ে তুলতে পারেননি। ভারতীয় স্পিনারদের দাপটে মিডল অর্ডার কার্যত ভেঙে পড়ে। ১৫ রানের বেশি করতে পারেননি আর কোনও ব্যাটার।

শেষ পর্যন্ত একতরফা জয় নিশ্চিত করে হরমনপ্রীত কউরের দল। এশিয়ান গেমসে (Asian Games) ভারতের প্রথম সোনা এল, আর সেই ইতিহাস লিখল দেশের মেয়েরাই! ব্যাটে, বলে আর অদম্য আত্মবিশ্বাসে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন