27.4 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

‘আগুন লাগিয়ে এক বালতি জল’-লোকসভায় কেন্দ্রকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Aaj India Desk, নয়াদিল্লি: প্রশ্নপত্র ফাঁস (NEET Paper Leak) ও পরীক্ষায় জালিয়াতি রুখতে কেন্দ্রীয় সরকারের আনা সংশোধনী বিলকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তবে সেই সঙ্গে গত এক দশকে দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় কেন্দ্রের ভূমিকা নিয়ে লোকসভায় তীব্র সমালোচনা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)।

বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে অভিষেক বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে শিক্ষার্থীদের স্বার্থে এই সংশোধনীকে সমর্থন করা হচ্ছে। কারণ, পরীক্ষার্থীদের নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা জরুরি। কিন্তু বিলে সমর্থন মানেই সরকারের গত ১২ বছরের ব্যর্থতাকে মেনে নেওয়া নয়।

তিনি অভিযোগ করেন, ২০১৪ সালের পর থেকে NEET, UGC-NET, SSC-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির ঘটনা সামনে এসেছে। অথচ এত ঘটনার পরও প্রকৃত দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নজির খুবই কম। তাঁর দাবি, সিবিআই বা ইডি তদন্তের ঘোষণা হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা দীর্ঘসূত্রতায় আটকে যায়।

কেন্দ্রকে কটাক্ষ করে অভিষেক বলেন, সরকার যখনই প্রশাসনিকভাবে ব্যর্থ হয়, তখনই নতুন আইন বা কঠোর শাস্তির কথা বলে। কিন্তু শুধু আইন বদলালেই সমস্যার সমাধান হয় না। প্রকৃত পরিবর্তন আসে সঠিক প্রশাসন ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে। তাঁর অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস এখন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সংগঠিত চক্রের রূপ নিয়েছে।

প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে নামা ছাত্র-যুবদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও বলপ্রয়োগেরও সমালোচনা করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, নিজেদের ভবিষ্যৎ রক্ষার দাবিতে রাস্তায় নামা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার পরিবর্তে তাঁদের দমন করার চেষ্টা করা হয়েছে। সরকারের আচরণে মনে হয়েছে, প্রতিবাদকারী ছাত্রদেরই প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে।

অভিষেক আরও বলেন, শুধু শাস্তির মেয়াদ বাড়িয়ে বা আইন কঠোর করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। দ্রুত বিচার ব্যবস্থার কথা বলা হলেও অনেক ক্ষেত্রে তদন্তকারী সংস্থা বা প্রসিকিউশনের গাফিলতিতে বিচার প্রক্রিয়াই ধীর হয়ে যায়। সবশেষে তিনি বলেন, দেশের কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এই বিলকে সমর্থন করা হলেও, অতীতের প্রশাসনিক ব্যর্থতার দায় সরকার এড়িয়ে যেতে পারে না। তাঁর মতে, দেশের যুবসমাজ শুধু নতুন আইন নয়, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা, সুশাসন এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা চায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন