28.5 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

ব্যাঙ্কে কাজ আছে? আগস্টে ১৪ দিনের ছুটি, আগে থেকেই দেখে নিন সম্পূর্ণ তালিকা

Aaj India Desk, কলকাতা: আগস্ট মাসে ব্যাঙ্কে কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে আগে থেকেই পরিকল্পনা করে নিন। কারণ আগামী মাসে SBI, HDFC-সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক মিলিয়ে মোট ১৪ দিন বন্ধ থাকবে (Bank Holiday)। তবে, সব রাজ্যে একই দিনে ছুটি থাকে না। বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসব ও সরকারি ছুটির ভিত্তিতে ব্যাঙ্ক বন্ধের দিন আলাদা হতে পারে।

আগস্ট মাসের ব্যাঙ্ক ছুটির সূচি

  • ২ আগস্ট: রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ৪ আগস্ট: কের পুজো উপলক্ষে শুধুমাত্র আগরতলায় ব্যাঙ্কে ছুটি থাকবে।
  • ৮ আগস্ট: মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। একই দিনে গ্যাংটকে টেন্ডং লো রাম ফাট উৎসবের জন্যও ছুটি থাকবে।
  • ৯ আগস্ট: রবিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৩ আগস্ট: স্বাধীনতা সংগ্রামী দিবস উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্কে ছুটি থাকবে।
  • ১৫ আগস্ট: স্বাধীনতা দিবসের কারণে সারা দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।

প্রতি বছর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বিভিন্ন রাজ্যের উৎসব ও জাতীয় ছুটির কথা বিবেচনা করে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির দিনগুলি জেনে নিলে অপ্রয়োজনীয় হয়রানি এড়ানো যাবে এবং প্রয়োজনীয় কাজও সময়মতো সেরে নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন