Aaj India Desk, কলকাতা: আগস্ট মাসে ব্যাঙ্কে কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে আগে থেকেই পরিকল্পনা করে নিন। কারণ আগামী মাসে SBI, HDFC-সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক মিলিয়ে মোট ১৪ দিন বন্ধ থাকবে (Bank Holiday)। তবে, সব রাজ্যে একই দিনে ছুটি থাকে না। বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসব ও সরকারি ছুটির ভিত্তিতে ব্যাঙ্ক বন্ধের দিন আলাদা হতে পারে।
আগস্ট মাসের ব্যাঙ্ক ছুটির সূচি
- ২ আগস্ট: রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৪ আগস্ট: কের পুজো উপলক্ষে শুধুমাত্র আগরতলায় ব্যাঙ্কে ছুটি থাকবে।
- ৮ আগস্ট: মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। একই দিনে গ্যাংটকে টেন্ডং লো রাম ফাট উৎসবের জন্যও ছুটি থাকবে।
- ৯ আগস্ট: রবিবার হওয়ায় দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৩ আগস্ট: স্বাধীনতা সংগ্রামী দিবস উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্কে ছুটি থাকবে।
- ১৫ আগস্ট: স্বাধীনতা দিবসের কারণে সারা দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
প্রতি বছর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বিভিন্ন রাজ্যের উৎসব ও জাতীয় ছুটির কথা বিবেচনা করে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির দিনগুলি জেনে নিলে অপ্রয়োজনীয় হয়রানি এড়ানো যাবে এবং প্রয়োজনীয় কাজও সময়মতো সেরে নেওয়া সম্ভব হবে।


