28.7 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

ভারতীয় দলে চমক! ODI-তে একসঙ্গে ওপেন করতে পারেন রোহিত ও সূর্যবংশী

Aaj lndia Desk, মুম্বাই:মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে নিজের উপস্থিতি জানান দিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ব্যাট হাতে তাঁর আগ্রাসী মেজাজ, ভয়ডরহীন শট এবং কম বয়সেই ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। এবার টি-টোয়েন্টির গণ্ডি পেরিয়ে তাঁকে ভারতের ODI দলেও সুযোগ দেওয়া হতে পারে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এমনকি রোহিত শর্মা (Rohit Gurunath Sharma)-র সঙ্গে বৈভবকে ওপেন করানোর প্রস্তাবও উঠে এসেছে।

ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে অভিষেক হয়েছিল বৈভবের। শুরুতে নিজের স্বাভাবিক ছন্দে ব্যাট করলেও ইনিংসকে বড় রানে নিয়ে যেতে পারেননি তিনি। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে বদলে যায় ছবিটা। দুরন্ত ব্যাটিং করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে স্বস্তি দেওয়ার পাশাপাশি নিজের প্রতিভারও বড় প্রমাণ দেন এই তরুণ ক্রিকেটার।

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে রোহিত শর্মার রেকর্ড ভেঙে ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অর্ধশতরান করার নজির গড়েন বৈভব। শুধু তাই নয়, সিরিজে সর্বাধিক রান সংগ্রহ করে তিনি হন সিরিজের সেরা ক্রিকেটারও। এরপর থেকেই তাঁকে ODI দলে নেওয়ার দাবি আরও জোরালো হয়েছে।

প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক ফারুক ইঞ্জিনিয়ার মনে করছেন, বৈভবকে একদিনের দলে সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়। তাঁর দাবি, তরুণ এই ব্যাটারকে দলে অন্তর্ভুক্ত করা গেলে আগামী ODI বিশ্বকাপে ভারত আরও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

তবে প্রশ্ন হল, বৈভব দলে এলে খেলবেন কোথায়? বর্তমানে রোহিত শর্মা ও অধিনায়ক শুভমান গিলের ওপেনিং জুটি বেশ সফল। এই সমস্যার সম্ভাব্য সমাধানও দিয়েছেন ৮৮ বছর বয়সী ইঞ্জিনিয়ার। তাঁর মতে, রোহিত দলে থাকলে বৈভবকে তাঁর সঙ্গেই ওপেন করতে দেওয়া উচিত। অন্যদিকে, শুভমান গিলকে চার নম্বরে নামিয়ে মিডল অর্ডারের দায়িত্ব দেওয়া যেতে পারে। তাঁর বিশ্বাস, বিরাট কোহলির পর গিল সেই গুরুত্বপূর্ণ জায়গা সামলানোর যোগ্য।

বৈভবকে ‘জিনিয়াস’ ও ব্যতিক্রমী প্রতিভা হিসেবে উল্লেখ করে ইঞ্জিনিয়ার আরও বলেন, অতিরিক্ত কোচিংয়ের চাপে তাঁর স্বাভাবিক খেলার ধরন বদলে দেওয়া ঠিক হবে না। ভুল থেকে শিক্ষা নিয়েই নিজের মতো করে আরও পরিণত হয়ে উঠবেন তিনি।

আগামী বছর দক্ষিণ আফ্রিকায় ODI বিশ্বকাপের বড় অংশ আয়োজনের কথা। ফলে এত বড় মঞ্চে খেলার মতো মানসিক প্রস্তুতি বৈভবের হয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে। ভারতীয় দলের অস্থায়ী কোচ ভিভিএস লক্ষ্মণ অবশ্য মনে করছেন, আগের তুলনায় অনেক বেশি পরিণত হয়েছেন বৈভব। জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে ধীরগতির উইকেটে শুরু থেকেই ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে নিজেকে সেট করেন তিনি। পরে বেছে বেছে আক্রমণ করে বড় ইনিংস গড়েন। লক্ষ্মণের মতে, এই ধৈর্য ও ম্যাচের পরিস্থিতি বোঝার ক্ষমতাই প্রমাণ করছে বৈভব এখন শুধু প্রতিভাবান নন, ধীরে ধীরে বড় মঞ্চের জন্যও তৈরি হচ্ছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন