26.6 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

অভিষেকের নামে আবার অভিযোগ! এবার কি নিয়ে?

Aaj India desk, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেবাশ্রয় শিবির নিয়ে অজস্র অভিযোগ উঠেছে। কোন কোন রোগী সুস্থ হতে এসে আরো অসুস্থ হয়ে ফিরেছেন। কারোর পা কাটা গেছে কেউ অন্ধ হয়ে গেছেন। সেবাশ্রয় শিবিরে চিকিৎসা করতে আসা ডাক্তাররাও ভুয়ো ছিল বলে অভিযোগ। এই নিয়ে একাধিক এফ আই আর দায়ের করা হয়েছে অভিষেকের নামে। তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডিকে। এছাড়াও একাধিক মামলায় জর্জরিত অভিষেক জানতে চেয়েছিলেন তার নামে অভিযোগের সংখ্যা কত। এর মধ্যেই আবার নতুন অভিযোগ উঠল অভিষেকের নামে।

নতুন অভিযোগ কি?

২০২২ সালের ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মজয়ন্তীতে ‘ডক্টরস অন হুইল’ কর্মসূচি নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এই কর্মসূচির মাধ্যমে একদিনে রেকর্ড ৫৩,২০৩টি করোনা পরীক্ষা করা হয়। অথচ সেই সময় গোটা পশ্চিমবঙ্গে প্রতিদিন করোনা পরীক্ষা হতো মাত্র ৬৫ থেকে ৭০ হাজার।ফলে একটিমাত্র লোকসভা কেন্দ্রের ২৬০টি ভেন্যুতে একদিনে এই বিপুল পরীক্ষা করা কার্যত অসম্ভব ছিল। অভিযোগে বলা হয়েছে নিয়ম বহির্ভূতভাবে এই শিবিরের পরিকল্পনা করা হয়েছিল। এমনকি করোনা পরীক্ষার সামগ্রী ও জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রেও বড়সড় আর্থিক অনিয়মের হতে পারে। এই শিবিরের নামে সরকারি সম্পত্তির বেআইনি ব্যবহার করা হয়েছে।

অভিযোগ কারা করলো?

বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)এর নামে একাধিক মামলা করেছিলেন। নতুন মামলাটিও তিনিই করেছেন। তিনি বলেন,”অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলের নামে এখানকার লোকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ২০২২ সালের ২২ জানুয়ারি সারা বিশ্বকে উনি চাউর করেন, উনি নাকি এক দিনে ৫৫ হাজার করোনা টেস্ট করিয়েছেন। তা নিয়ে টুইট করেন, ফেসবুকেও দেন। প্রচার করেন। উনি যে ৫৩ হাজার পরীক্ষা করালেন, এত কিট উনি কোথা থেকে পেলেন?” মূল অভিযুক্ত হিসাবে এফ আই আর এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার তৎকালীন জেলাশাসক, ডায়মন্ড হারবার পুলিশ জেলার তৎকালীন সুপার-সহ ২৬ জনের ভূমিকাও আতস কাঁচের নিচে রাখা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন