30.6 C
Kolkata
Sunday, July 26, 2026
spot_img

অগাস্টেই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি! কোন স্ট্যাটাস থাকলে মিলবে ৩০০০? জানুন পুরো নিয়ম

Aaj India Desk, কলকাতা: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। অগাস্ট মাস শুরু হলেই বহু আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩,০০০ টাকার তৃতীয় কিস্তি। জুন ও জুলাই মাসের পর এবার অগাস্টেও এই আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। প্রশাসনিক স্তরে শেষ পর্যায়ের নথি যাচাই ও অন্যান্য প্রয়োজনীয় কাজ চলছে। তাই স্বাভাবিকভাবেই আবেদনকারীদের মধ্যে বাড়ছে উৎসাহ। তবে অনেকেরই প্রশ্ন, এবার কি সত্যিই টাকা মিলবে?

বর্তমানে রাজ্যজুড়ে আবেদনকারীদের তথ্য ও নথি যাচাইয়ের কাজ জোরকদমে চলছে। যাঁরা আবেদন করার পরেও এখনও পর্যন্ত কোনও কিস্তির টাকা পাননি, তাঁদের বাড়িতে গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা নথিপত্র মিলিয়ে দেখছেন। আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিক কি না এবং সরকারি নিয়ম অনুযায়ী আবেদনকারী যোগ্য কি না, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

সরকারি সূত্রের খবর, যাঁদের আবেদনপত্রের স্ট্যাটাস এখনও ‘Under Process’, ‘Under Enquiry’ বা ‘Rejected’ দেখাচ্ছে, তাঁদের অনেকের নথি আবারও পরীক্ষা করা হচ্ছে। যাচাই শেষে সব তথ্য ঠিক থাকলে সেই আবেদনকারীর স্ট্যাটাস বদলে ‘Verified’ করা হবে। এরপরই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

অন্যদিকে, যাঁদের নথিতে ভুল ধরা পড়বে বা যাঁরা নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে পারবেন না, তাঁরা অগাস্ট মাসের কিস্তির টাকা পাবেন না। ভেরিফিকেশনের পরও যদি আপনার স্ট্যাটাস ‘Rejected’ থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না আসে, তাহলে ধরে নিতে হবে যে আবেদনটি অনুমোদন পায়নি।

তবে যোগ্য হয়েও যদি কেউ মনে করেন অন্যায়ভাবে তাঁর আবেদন বাতিল হয়েছে, তাহলে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। আবেদন সংক্রান্ত যে কোনও সমস্যা বা অভিযোগ জানাতে রাজ্য সরকারের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।

হেল্পলাইন নম্বর: ৮২৮২০৮২৮২০

সময়: সোমবার থেকে শনিবার, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা।

এছাড়াও অন্নপূর্ণা যোজনার জন্য আলাদা একটি ওয়েবসাইট চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, এমন একটি পোর্টাল তৈরি করা হবে যেখানে গ্রাম পঞ্চায়েত ও ব্লকভিত্তিক অনুমোদিত উপভোক্তাদের তালিকা দেখা যাবে। যদিও এই পোর্টাল এখনও চালু হয়েছে কি না, তা নিয়ে সরকারি ভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনায় আবেদন গ্রহণের প্রক্রিয়া জুন মাস থেকে শুরু হয়ে মোট ৯০ দিন চলবে। ফলে যোগ্য মহিলারা আগামী ৩০ অগাস্ট, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। একইসঙ্গে ওই দিন পর্যন্ত নথি যাচাইয়ের কাজও চলবে। এই সময়ের মধ্যে যাঁদের আবেদন সফলভাবে যাচাই হয়ে সমস্ত শর্ত পূরণ করবে, তাঁরা পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য বিবেচিত হতে পারেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন