31.7 C
Kolkata
Sunday, July 26, 2026
spot_img

CJP-র দাবী মেনে নেওয়ার পরও জারি ধরপাকড়! ধর্মতলা-কাণ্ডে গ্রেফতার বেড়ে ১৪!

কলকাতা: শনিবার ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মৃত ছাত্রদের পরিবারকে এক কোটি করে টাকা দেওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, ভবিষ্যতে কোনও আইনি পদক্ষেপ না নেওয়া এবং শিক্ষা সংস্কার নিয়ে আলোচনার প্রতিশ্রুতি মেনে নিয়েছে কেন্দ্র। সব দাবী পূরণের লিখিত প্রতিশ্রুতি মেলার পরই আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি। কিন্তু শহর কলকাতায় সম্পূর্ণ অন্য ছবি!

ধর্মতলায় বাম-ককরোচ সমর্থকদের মিছিলে ‘হিংসা ছড়ানোর’ অভিযোগে শুরু হয়েছে গ্রেফতারি (NEET Protest Kolkata)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশে ‘গুন্ডাদমন আইন’-এর আওতায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, সদ্য গ্রেফতার হওয়া হওয়া তিন অভিযুক্ত হলেন শাহবাজ খান (কড়েয়া), শেখ মহম্মদ সলমান হোসেন (রাজাবাগান) এবং মহম্মদ জহিরউদ্দিন মাল (ভাঙড়)।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত আরও অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। প্রসঙ্গত, গত শুক্রবার কলকাতার ধর্মতলায় আন্দোলনের ছাত্র মিছিল (NEET Protest Kolkata) চলাকালীন হিংসার অভিযোগ ওঠে। বিক্ষোভ চলাকালীন কর্তব্যরত একাধিক সাংবাদিক নিগ্রহের শিকার হন বলেও অভিযোগ। ঘটনার পর রাতেই হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তিনি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে স্পষ্ট বার্তা দেন, “কাউকে ছাড়া হবে না।”

শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরপরই তদন্তে গতি আনে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় ছ’টি এবং এন্টালি থানায় একটি, মোট সাতটি মামলা দায়ের হয়েছে। মামলাগুলিতে গুন্ডাদমন আইনের ধারাও যুক্ত করা হয়েছে। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চালাচ্ছেন।

অন্যদিকে, সাংবাদিক নিগ্রহের ঘটনায় বাম ছাত্র সংগঠনগুলি তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার রাতে হাসপাতালে আক্রান্ত সাংবাদিকদের দেখতেও যান এসএফআই প্রতিনিধিরা। পাশাপাশি শনিবার সাংবাদিক বৈঠকে মিডিয়ার উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করে সিজেপিও। কলকাতা পুলিশের দাবী, ধৃতদের কেউই পড়ুয়া নন। কলকাতার মিছিলে (NEET Protest Kolkata) হিংসা ছড়ানোর ঘটনায় অভিযুক্ত মহম্মদ আজাদ ও মহম্মদ আফরোজ ভিনরাজ্যে পালানোর চেষ্টা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অন্ডালের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

তদন্তকারীরা জানান, হামলার পর বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেন, খিদিরপুর, রাজাবাজার-সহ কলকাতার বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো করা হয়েছিল। তাঁর দাবি, এখনও পর্যন্ত হামলার ঘটনায় ৭০ জনকে শনাক্ত করেছে পুলিশ। ডোরিনা ক্রসিংয়ে পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ও জুতো ছোড়া এবং কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার অভিযোগও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন