31.7 C
Kolkata
Sunday, July 26, 2026
spot_img

‘যাঁরা ছাত্রদের পাশে দাঁড়ালেন না…’! কাদের বিরুদ্ধে অভিষেকের এই পরোক্ষ আক্রমণ?

কলকাতা: প্রায় দেড় মাসের আন্দোলনে শাসককে তাঁদের ন্যায্য দাবী মেনে নিতে বাধ্য করল জেন জি। দেশজুড়ে যুবসমাজে আজ খুশির জোয়ার! এই আবহে এবার সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার, ক্রীড়াবিদ এবং চলচ্চিত্র তারকাদের নীরবতা নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

রবিবার সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে তিনি মিলেনিয়াল ও Gen Z প্রজন্মের উদ্দেশে বার্তা দিলেন কালীঘাট তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’। অভিষেক লেখেন, দৃঢ়প্রতিজ্ঞ তরুণ প্রজন্ম যে কোনও শক্তিশালী সরকারকেও নতজানু করতে পারে, আর সেটাই গণতন্ত্রে মানুষের প্রকৃত শক্তির পরিচয়। তবে এই সময় দেশের বহু সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার, ক্রীড়াবিদ এবং চলচ্চিত্র তারকা ছাত্র-যুবদের পাশে দাঁড়ানোর বদলে নীরব থেকেছেন বলেও অভিযোগ করেন তিনি (Abhishek Banerjee)।

X Link: https://x.com/abhishekaitc/status/2081277931960381867

তাঁর কথায়, ভয়, সতর্কতা কিংবা ব্যক্তিস্বার্থ, যে কারণেই হোক, এই নীরবতা অনেক কিছুই বলে দেয়। এরপরই সাধারণ মানুষের উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়ে দেন অভিষেক। তিনি লেখেন, পরের বার সিনেমার টিকিট কাটার আগে, ম্যাচের টিকিট কেনার আগে বা কোনও কনটেন্ট ক্রিয়েটরকে অনুসরণ করার আগে একবার ভেবে দেখা উচিত, এই ব্যক্তি কি সত্যিই সেই মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন, যেটিতে আমরা বিশ্বাস করি? যাঁরা তাঁদের সাফল্যের নেপথ্যে থাকা মানুষের পাশে কঠিন সময়ে দাঁড়াতে পারেন না, তাঁরা আদৌ সমর্থনের যোগ্য কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

অভিষেক (Abhishek Banerjee) আরও লেখেন, কাকে অনুসরণ করা হবে, কাকে উদ্‌যাপন করা হবে এবং কাকে জনপ্রিয় করা হবে, সেই সিদ্ধান্ত মানুষের হাতেই। পোস্টের শেষাংশে তিনি লেখেন, “ইতিহাস যখন সাহস চায়, তখন নীরবতা কখনও নিরপেক্ষ থাকে না, সেটাও এক ধরনের সিদ্ধান্ত।” একই সঙ্গে তিনি (Abhishek Banerjee) বলেন, প্রতিটি টিকিট, প্রতিটি ভিউ, প্রতিটি লাইক, শেয়ার ও ফলো শুধুমাত্র ডিজিটাল প্রতিক্রিয়া নয়, বরং এক ধরনের সমর্থন। তাই মানুষকে তাঁদের মনোযোগ ও সমর্থন ভেবেচিন্তে ব্যয় করার আহ্বান জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন