27.3 C
Kolkata
Saturday, July 25, 2026
spot_img

“আমার ছেলে পেরেছে”— শিক্ষামন্ত্রীর ইস্তফার পর আবেগঘন বার্তা অভিজিৎ দিপকের মায়ের

Aaj India Desk, নয়াদিল্লি: দেশজুড়ে টানা ছাত্র আন্দোলনের চাপে অবশেষে শনিবার দুপুরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। নিট পরীক্ষায় প্রশ্নফাঁস (NEET Paper Leak) এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। সেই আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দিপকের (Abhijit Dipke) নেতৃত্বে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগ হওয়ায় যন্তর মন্তর থেকে শুরু করে তাঁর বাড়িতেও এখন আনন্দের আবহ।

এই সাফল্যের পর নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিজিতের মা অনিতা দিপকে। তিনি বলেন, ছেলের এই লড়াই সফল হওয়ায় তিনি যেমন গর্বিত, তেমনই গত কয়েক সপ্তাহ ধরে যে দুশ্চিন্তা ও মানসিক চাপের মধ্যে কাটিয়েছেন, তা এখনও ভুলতে পারেননি।

অনিতা দিপকে বলেন, “এত অল্প বয়সে ও এত বড় দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিল। আজ ও সফল হয়েছে, তাই খুব আনন্দ হচ্ছে। কিন্তু আন্দোলনের সময়টা আমাদের পরিবারের জন্য ভীষণ কঠিন ছিল। যখন শুনলাম পুলিশ ওকে মারধর করেছে, চড় মেরেছে, তখন খুব ভয় পেয়েছিলাম। অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারতাম না। আমি আর ওর বাবা দু’জনেই ঠিকমতো খাওয়াদাওয়াও করিনি। ৭ জুন থেকে বাড়ির কোনও কাজেই মন বসত না। তবে আজ মনে হচ্ছে, ওর লড়াই সফল হয়েছে। একজন মা হিসেবে এর চেয়ে বড় গর্বের মুহূর্ত আর কিছু হতে পারে না।”

উল্লেখ্য, নিট পরীক্ষার অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে টানা পাঁচ সপ্তাহ ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান ছাত্ররা। প্রচণ্ড গরম, বৃষ্টি, আর্দ্রতা এবং পুলিশি বাধা—সবকিছু উপেক্ষা করেই আন্দোলন চলতে থাকে। তাঁদের মূল দাবি ছিল শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পরিস্থিতি সামাল দিতে সরকার শিক্ষা সচিবকে সরিয়ে দেয় এবং জাতীয় পরীক্ষা সংস্থা (NTA)-র ৪৭ জন কর্মীকেও বরখাস্ত করে। কিন্তু আন্দোলনকারীরা জানিয়ে দেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। শেষ পর্যন্ত শনিবার সেই দাবিই মেনে নিতে হয় সরকারকে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর সামনে আসতেই যন্তর মন্তরে আন্দোলনকারীদের উদ্দেশে সিজেপি সভাপতি অভিজিৎ দিপকে বলেন, “আমরা অসম্ভবকে সম্ভব করেছি। অনেকেই বলতেন, এই সরকারের আমলে কোনও মন্ত্রী পদত্যাগ করেন না। কিন্তু আমরা আন্দোলনের জোরে সেই পদত্যাগ আদায় করে দেখিয়েছি।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন