29.7 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

২৪ ঘণ্টার কাউন্টডাউনের চাপ! ছাত্রদের লাঠিচার্জ মামলা শুনতে রাজি সুপ্রিম কোর্ট?

Aaj India Desk, নয়া দিল্লি : কেন্দ্রীয় সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর ছাত্র সংগঠন ককরোচ জনতা পার্টি (CJP) আন্দোলনে এবার নতুন মোড়। শুক্রবার কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে শনিবার দুপুর ২টার মধ্যে সিদ্ধান্ত না এলে আন্দোলন আরও জোরদার করা হবে। ততক্ষণ পর্যন্ত যন্তর মন্তরে চলা অবস্থান-বিক্ষোভ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এই চূড়ান্ত আলটিমেটামের পরেই আন্দোলনকারীদের উপর পুলিশের বলপ্রয়োগের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শুনতে রাজি হলো সুপ্রিম কোর্ট (Supreme Court)।

কেন্দ্রের সঙ্গে বৈঠক, দাবি থেকে সরছে না সিজেপি

শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডা এবং জিতেন্দ্র সিং। বৈঠক শেষে সিজেপি মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের সঙ্গে আলোচনা হলেও সংগঠনের মূল দাবিতে কোনও পরিবর্তন হয়নি। তিনি বলেন, শনিবার দুপুর ২টো পর্যন্ত কেন্দ্রকে সময় দেওয়া হয়েছে। এরপর সরকারের অবস্থানের ভিত্তিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

কবে শুনবে শুনানি ? 

এই আলটিমেটামের পরেই আন্দোলন চলাকালীন যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ ও বলপ্রয়োগের অভিযোগে দায়ের হওয়া একাধিক আবেদন আগামী সোমবার শুনানির জন্য গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ফলে আন্দোলনের রাজনৈতিক পর্বের পাশাপাশি আইনি লড়াইও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

উল্লেখ্য, প্রথমদিকে সুপ্রিম কোর্ট (Supreme Court) এই মামলার জরুরি শুনানিতে সম্মতি দেয়নি। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী, পুলিশের লাঠিচার্জ নিয়ে কোনও আনুষ্ঠানিক রিট পিটিশন দায়ের করা হয়নি। আদালত জানায়, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আবেদন দাখিল করতে হবে। বিচারপতি আরও বলেন, শুধুমাত্র ভিডিও বা মৌখিক উপস্থাপনার ভিত্তিতে জরুরি শুনানি সম্ভব নয়। তবে এবার শেষ পর্যন্ত সেই মামলার শুনানি শুনতে রাজি হয়েছে সুপ্রিমো কোর্ট। আগামী দিনে সুপ্রিমো কোর্ট কি রায় দেয়, সেদিকেই থাকবে নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন