27.7 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

‘কালীঘাট তৃণমূলে’ আর কেউ থাকবে না? মদন যেতেই বোমা ফাটালেন অনুব্রতর!

কলকাতা: মাত্র ৩ দিনের ব্যবধানে দুই বিশ্বস্ত ছায়াসঙ্গীকে হারালেন মমতা (Mamata Banerjee)। বুধবার মমতার হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে নাম লেখালেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও (Madan Mitra)! এর আগে গত ১১ জুলাই দলত্যাগ করে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত (Anubrata Mondal)। তাঁকে বীরভূমের জেলা সভাপতির দায়িত্বও দেয় ‘আসল তৃণমূল’।

বুধবার ফের রাজনৈতিকভাবে সক্রিয় দেখা গেল অনুব্রত মণ্ডলকে। প্রথমে তিনি বিধানসভায় আসেন। এরপর গোলপার্কে তৃণমূল কংগ্রেসের বৈঠকে যোগ দেন তিনি। তবে বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন অনুব্রত। তিনি দাবি করেন, ‘যুবরাজ’-এর জন্যই তাঁকে জেলে যেতে হয়েছে! অনুব্রত বলেন, “আমি কেন জেলে গেলাম? কার জন্য গেলাম? ইঙ্গত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে আরও বিস্ফোরক মন্তব্য করেন অনুব্রত (Anubrata Mondal)। তাঁকে প্রশ্ন করা হয়, “অভিষেকের জন্যই কি শেষ হয়ে গেলেন মমতা? মদনও যে চলে গেলেন?”

এর জবাবে কোনও রাখঢাক না করেই অনুব্রত বলেন, “ওর জন্যই শেষ হল। হ্যাঁ, ওর (অভিষেকের) জন্যই। কেউ থাকবে না।” প্রসঙ্গত, শিবির বদলে এদিন অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মদন মিত্রও (Madan Mitra)। তিনি বলেন, “আমি অভিষেককে বলেছিলাম, আপনি কিছুদিন সরে দাঁড়ান। আমরা দলকে গুছিয়ে নিই, তারপর আপনি ফিরে এসে দায়িত্ব নিন। কিন্তু তিনি রাজি হননি।”

শুধু মদন, অনুব্রতই (Anubrata Mondal) নয়, অভিষেকের বিরুদ্ধে মুখ খুলে একে একে দল ছেড়ে আলাদা শিবির গড়েছেন ২০ জন বিদ্রোহী সাংসদ। রাজ্যে পালাবদলের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন তাঁরই দলের লোকজন। ক্ষমতা হারানোর পর দল, প্রতীক, তহবিল নিয়ে ঋতব্রত শিবিরের সঙ্গে দড়ি টানাটানিতে যুযুধান মমতা। একুশে জুলাই পালনও করার অনুমতি মিলেছে শর্ত সাপেক্ষে। তার উপর দুই বড় সৈনিককে হারানো, সব মিলিয়ে আরও একা এবং চ্যালেঞ্জের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন