30.6 C
Kolkata
Tuesday, July 14, 2026
spot_img

বাতিলের তালিকায় বাড়ছে রেশন কার্ডের সংখ্যা ! পশ্চিমবঙ্গে চিহ্নিত প্রায় ১৮ লক্ষ নাম!

Aaj India Desk, কলকাতা : বিনামূল্যে রেশনের প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে দেশজুড়ে রেশন কার্ডের তথ্য পুনরায় যাচাইয়ের (Ration Card Verification) প্রক্রিয়া জোরদার হয়েছে। কেন্দ্রের সুপারিশ অনুযায়ী, সারা দেশে প্রায় ৬ কোটি রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এই যাচাইয়ের তালিকার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের রেশন কার্ডও। চূড়ান্ত যাচাইয়ের পর রাজ্যের ১৭.৫ লক্ষ কার্ড বাতিল হতে পারে বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা।

কেন হচ্ছে এই যাচাই?

কেন্দ্রের দাবি, যাঁরা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন, তাঁদের চিহ্নিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক যাচাইয়ে (Ration Card Verification) দেখা গিয়েছে, তালিকায় এমন অনেক ব্যক্তিদের নাম রয়েছে যাঁরা মৃত, যাঁদের আধার সংক্রান্ত তথ্য আর বৈধ নয় অথবা যাঁদের বার্ষিক আয় নির্ধারিত সীমার বাইরে। এইসমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের নাম রেশন কার্ডের তালিকা থেকে বাদ দেওয়া হবে।

কোন তথ্য মিলিয়ে দেখা হচ্ছে?

রেশন কার্ডের তথ্য বিভিন্ন সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী, ইপিএফ (EPF)-এর আওতাভুক্ত কর্মী, চারচাকা বা ভারী বাণিজ্যিক গাড়ির মালিকদের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়ায় বাদ পড়া নামগুলিও মিলিয়ে দেখা হতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের (Ration Card Verification) পরই কোন কার্ড বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল মানুষের সংখ্যা অত্যন্ত বেশি। তাই রেশন কার্ড যাচাই ও সম্ভাব্য বাতিলের প্রক্রিয়া সাধারণ মানুষের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। যাঁরা প্রকৃত সুবিধাভোগী, তাঁদের নথিপত্রে কোনও ত্রুটি থাকলে সাময়িকভাবে রেশন পেতে সমস্যার আশঙ্কা তৈরি হতে পারে। অন্যদিকে, অযোগ্য বা ভুয়ো সুবিধাভোগীদের বাদ দেওয়া গেলে প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারের কাছে সরকারি খাদ্যসুবিধা আরও কার্যকরভাবে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা, ভুলবশত যোগ্য ব্যক্তিদের নাম বাদ না পড়া এবং দ্রুত আপিলের সুযোগ নিশ্চিত করাই হবে প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন