31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

Ajit Pawar Plane Crash: ব্ল্যাক বক্স উদ্ধার, দ্রুত তদন্ত শেষ করার আশ্বাস কেন্দ্রের

মুম্বই: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar) মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবার সকালে বারামতিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে, পাওয়ারের মৃত্যুকে কেন্দ্র করে একগুচ্ছ প্রশ্ন দানা বেঁধেছে। কেন ভেঙে পড়ল অজিত পাওয়ারের (Ajit Pawar) বিমান? এটা কি নিছকই যান্ত্রিক ত্রুটি না এর পেছনে কোনও নাশকতা রয়েছে?

এই আবহে বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু। মহা-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের (Devendra Fadanvish) চিঠির উত্তরে তিনি জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি থেকে ‘ব্ল্যাক-বক্স’ (Black Box) উদ্ধার করা গিয়েছে।

ফড়নবিশকে তিনি আরও জানান, কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের অধীনস্থ বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB) এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। যা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। পাশাপাশি, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, “ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মমতার ইঙ্গিতে ঘোর জল্পনা

প্রসঙ্গত, বুধবার বারামতিতে অবতরণের কিছুক্ষণ আগে ভেঙে পড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar) বিমান। ঘটনায় মারা যান আরও ৫ জন। যা নিয়ে বুধবার শোকপ্রকাশের পাশাপাশি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Manerjee)। তিনি বলেন, “অন্য রাজনৈতিক দলের এক কর্মী স্টেটমেন্ট দিয়েছেন যে বিজেপি শিবির ছাড়তে চলেছেন অজিত পাওয়ার”। সমাজমাধ্যম মারফত এই কথা জানতে পেরেছেন বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু হয়েছে ঘোর জল্পনা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন