31.5 C
Kolkata
Friday, October 9, 2026
spot_img

জন্তর মন্তরে জমায়েতের ভয়? বাতিল সমস্ত দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন!

Aaj India Desk, নয়া দিল্লি: ১০ অক্টোবর দিল্লিতে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধীদের প্রস্তাবিত জমায়েত ঘিরে বাড়ছে আশঙ্কা। তার জেরেই এবার একাধিক ট্রেন বাতিলের (Delhi Train Cancellation) সিদ্ধান্ত নিল রেল। শুক্রবার রাতেই বাতিল করা হয়েছে হাওড়া ও শিয়ালদহ থেকে দিল্লিগামী দুই রাজধানী এক্সপ্রেস। শুধু বাংলার ট্রেন নয়, নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে যাতায়াতকারী একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল থাকবে বলে জানিয়েছে রেল মন্ত্রক।

কোন দুই রাজধানী বাতিল?

পূর্ব রেলের ৯ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাতিল (Delhi Train Cancellation) করা হয়েছে ১২৩০১ হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস এবং ১২৩১৩ শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস। শুক্রবারই ট্রেন দুটির যাত্রা শুরু করার কথা ছিল। রেলের বক্তব্য, শনিবার নয়াদিল্লি রেলস্টেশন এবং হজরত নিজামুদ্দিন স্টেশন সংলগ্ন এলাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি কমাতেই আগাম এই সিদ্ধান্ত। শুধু হাওড়া ও শিয়ালদহের রাজধানী এক্সপ্রেস নয়, রাজস্থান ও দিল্লির মধ্যে চলাচলকারী একাধিক ট্রেনও বাতিলের তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে সিরসা-তিলক ব্রিজ, উদয়পুর সিটি-হজরত নিজামুদ্দিন এবং শ্রীগঙ্গানগর-তিলক ব্রিজ রুটের কয়েকটি ট্রেন।

১০ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল?

রেল মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ১০ অক্টোবর সকাল ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছনো বা সেখান থেকে ছাড়ার কথা থাকা নির্দিষ্ট মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ৯ অক্টোবর দুপুর ২টোর পরে যাত্রা শুরু করে যে ট্রেনগুলির ১০ অক্টোবর সকাল ৪টে থেকে দুপুর ২টোর মধ্যে ওই দুই স্টেশনে পৌঁছনোর কথা ছিল, সেগুলিকে যাত্রার শুরুতেই বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১০ অক্টোবর দিল্লির জন্তর মন্তরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ কর্মসূচি ঘিরে নিরাপত্তা ও যান চলাচল নিয়ে সতর্ক প্রশাসন। রেল মন্ত্রকের বিবৃতিতে ওই দুই স্টেশন সংলগ্ন এলাকায় তীব্র যানজটের আশঙ্কার কথা জানানো হলেও নানান রাজনৈতিক সংগঠনের মতে, দিল্লির জমায়েত রোধ করাই এর মূল উদ্দেশ্য। যদিও সেই অভিযোগ খারিজ করেছে রেল মন্ত্রক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন