35.1 C
Kolkata
Tuesday, June 23, 2026
spot_img

‘অরণ্যের কূলে’ এবার বুলডোজারের মুখে?শওকত-পুত্র ইমরানকে ৭ দিনের মধ্যে ক্যাফে ভাঙার নির্দেশ

Aaj India Desk, দক্ষিণ২৪ পরগনা: রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের বিতর্কে ক্যানিং (Canning) পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা (Shaukat Mulla)-র ছেলে ইমরান মোল্লার (Imran Mulla) তৈরি ক্যাফে ‘অরণ্যের কূলে’। অভিযোগ, সুন্দরবনের মাতলা নদীর (Matla River) চরে বেআইনিভাবে ম্যানগ্রোভ কেটে বিশাল এই ক্যাফেটি গড়ে তোলা হয়েছে। এবার সেই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার মৌখালিতে অবস্থিত ওই ক্যাফে ২৯ জুনের মধ্যে নিজ দায়িত্বে ভেঙে ফেলতে হবে বলে ক্যানিং মহকুমা প্রশাসন নোটিস দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না হলে প্রশাসন নিজেই ভাঙার কাজ করবে বলেও স্পষ্ট জানানো হয়েছে।

প্রশাসনের নির্দেশ পাওয়ার পর থেকেই ক্যাফে থেকে আসবাবপত্র ও অন্যান্য জিনিস সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ফলে মনে করা হচ্ছে, নোটিস পাওয়ার পর ইমরান মোল্লা নিজেই ব্যবস্থা নিতে শুরু করেছেন। এদিকে, ক্যাফে ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, প্রকৃতির ক্ষতি করে এভাবে নদীর চর দখল করে নির্মাণ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। কেউ কেউ কটাক্ষ করে বলেন, এই ক্যাফের নাম ‘অরণ্যের কূলে’ নয়, ‘অরণ্য ধ্বংস ক্যাফে’ হওয়া উচিত ছিল। যদিও এই বিষয়ে এখনও শওকত মোল্লা বা তাঁর ছেলে ইমরান মোল্লার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শুধু এই ক্যাফেই নয়, মাতলা নদীর চরে গড়ে ওঠা আরও একাধিক বেআইনি নির্মাণের বিরুদ্ধেও পদক্ষেপ শুরু করেছে প্রশাসন। যাঁরা বৈধ পাট্টার নথি দেখাতে পারেননি, তাঁদের দোকান ও বাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের মায়ের নামে থাকা সরকারি অনুদানপ্রাপ্ত বৃদ্ধাশ্রমের মূল অংশ বাদ দিয়ে বাকি জায়গা সরকার অধিগ্রহণ করতে পারে বলেও প্রশাসনিক সূত্রে খবর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন