35.1 C
Kolkata
Tuesday, June 23, 2026
spot_img

কালীঘাট তৃণমূলকে কোণঠাসা করার নয়া কৌশল? ব্যাঙ্ক অ্যাকাউন্টের দখল নিতে মরিয়া নতুন কমিটি

Aaj India Desk, কলকাতা: তৃণমূল কংগ্রেস (TMC)-এর অন্দরের ক্ষমতার লড়াই এবার আরও এক ধাপ এগোল। সোমবার বিকেলে নিউটাউনের একটি হোটেলে মাত্র ৩১ মিনিটের বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee), ফিরহাদ হাকিম (Firhad Hakim)-সহ একাংশের নেতারা দলের নতুন জাতীয় কর্মসমিতি (National Working Committee) ঘোষণা করেন। আর সেই সিদ্ধান্তের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক তহবিলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে আনার উদ্যোগ শুরু করেছে নতুন নেতৃত্ব।

দলীয় সূত্রের দাবি, এই নিয়ে প্রয়োজনীয় আইনি প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় শেষ। মঙ্গলবারই নতুন কোষাধ্যক্ষ আখরুজ্জামানের স্বাক্ষরে এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠানো হতে পারে। সেই চিঠিতে নতুন কর্মসমিতিকে বৈধ হিসেবে স্বীকৃতি দিয়ে দলের সমস্ত আর্থিক লেনদেনের দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হবে।

সোমবার ঘোষিত নতুন জাতীয় কর্মসমিতিতে আখরুজ্জামানকে কোষাধ্যক্ষ করা হয়েছে। তিনি বর্তমানে বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের চিফ হুইপ হিসেবেও দায়িত্বে রয়েছেন। তাঁকে সামনে রেখেই দলের আর্থিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে আনার কৌশল নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সূত্রের দাবি, এই পরিকল্পনার নেপথ্যে প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অন্যদিকে, শুধু ব্যাঙ্কেই নয়, মঙ্গলবার নির্বাচন কমিশনের (ECI) কাছেও নতুন কমিটির সমস্ত নথি জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে ঋতব্রত শিবির। সোমবার গঠিত নতুন জাতীয় কর্মসমিতি এবং অরূপ রায়কে দলের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচনের তথ্য কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবির যাতে আগে থেকে কোনও আইনি পদক্ষেপ নিতে না পারে, সেই কারণেই দ্রুত একের পর এক পদক্ষেপ করছে ঋতব্রত-ববি শিবির। ফলে দলের অভ্যন্তরীণ এই সংঘাত এখন শুধু রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, তা আইনি ও প্রশাসনিক লড়াইয়েও পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন