Aaj lndia Desk, কলকাতা: বিরাট সুখবর! দেশের কোটি কোটি কৃষকের জন্য। আগামী ২০ জুন পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী (Narendra Modi ) কিষাণ সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের ২৩তম কিস্তির টাকা পাঠাবেন।
সরকারি তথ্য অনুযায়ী, দেশের ৯.৪৪ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২,০০০ টাকা করে পাঠানো হবে। এই কিস্তিতে মোট ১৮,৮৮০ কোটিরও বেশি টাকা বিতরণ করা হবে।
এবার প্রথমবার পশ্চিমবঙ্গ থেকে এই প্রকল্পের টাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। এর আগে অসম ও তামিলনাড়ু থেকে আগের কিস্তির টাকা দেওয়া হয়েছিল।
তবে সব কৃষক এই টাকা পাবেন না। যাঁরা এখনও e-KYC করেননি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার এবং NPCI-এর সঙ্গে লিঙ্ক করেননি, তাঁদের টাকা আটকে যেতে পারে। তাই ২০ জুনের আগেই এই কাজগুলি শেষ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর বা জমির তথ্য ভুল থাকলেও টাকা নাও আসতে পারে। আপনি টাকা পাবেন কি না, তা জানতে PM-KISAN-এর সরকারি ওয়েবসাইট pmkisan.gov.in-এ যান। সেখানে ‘Know Your Status’ অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচা কোড দিয়ে নিজের স্ট্যাটাস দেখে নিতে পারবেন। PM-KISAN প্রকল্পে যোগ্য কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। বছরে তিনবার ২,০০০ টাকা করে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।


