32.1 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

মমতার নিরাপত্তা বলয়ে ধাক্কা! কেন বাদ পড়লেন বিশ্বস্ত রক্ষী?

Aaj lndia Desk,কলকাতা : কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)-র বাড়ির নিরাপত্তা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন করে পাঠানো পার্সোনাল সিকিউরিটি অফিসার-দেরও বাড়ির ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বুধবার সন্ধ্যার পর বৃহস্পতিবার সকালেও লালবাজারের পক্ষ থেকে আরও ছয়জন পিএসও পদমর্যাদার আধিকারিককে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে পাঠানো হয়। তবে তাঁদের কাউকেই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। একজন আধিকারিককে কথা বলার জন্য ভিতরে যেতে দেওয়া হলেও প্রায় ১০ মিনিটের মধ্যে তাঁকেও বাইরে বেরিয়ে আসতে হয়।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি নতুন কোনও পিএসও নিতে চান না। তাঁর সিদ্ধান্ত না বদলানো পর্যন্ত নতুন নিরাপত্তারক্ষীদের বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

বর্তমানে কালীঘাটের বাড়ির ভিতরের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন দলের কয়েকজন বিশ্বস্ত কর্মী। তাঁদের সঙ্গে রয়েছেন হাতে গোনা কয়েকজন পুলিশকর্মী। তবে বাড়ির বাইরে কলকাতা পুলিশের বিশেষ বাহিনীর জওয়ানদের টহল অব্যাহত রয়েছে।

জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট পাঁচজন পিএসও ছিলেন। তাঁদের মধ্যে তিনজন দীর্ঘদিন ধরে তাঁর অত্যন্ত আস্থাভাজন ছিলেন। সম্প্রতি তাঁদের পুরনো ইউনিটে ফেরত পাঠানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এদিকে, এই বিষয়টি নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মমতাপন্থী পাঁচ বিধায়কও বিষয়টি উত্থাপন করেন। কুণালের দাবি, পুরনো পিএসও-দের ফেরানোর বিষয়ে সরকার যেন পুনর্বিবেচনা করে।

যদিও রাজ্য সরকারের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা ব্যবস্থা বহাল রয়েছে। এটি শুধুমাত্র নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ। নতুন নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন