32.1 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

“আগেই ধরা পড়া উচিত ছিল”— কার বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ?

Aaj India Desk, কলকাতা : গত বুধবারই কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে ওড়িশার পুরী থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক অজামিনযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিন ধরে ওঠা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। একই সাথে গ্রেপ্তার হয়েছেন তৃনমূলের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবার এদের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক এবং রাজ্য মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

সুশান্ত ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায়, জমি ও ফ্ল্যাট দখল-সহ নানা অভিযোগ ছিল। প্রতিদিন সকালে ফোন করে সবার কাছে টাকা আদায়ের হুমকি দেওয়া হতো বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, তৃনমূল ক্ষমতায় থাকাকালীন ভয়ের পরিবেশের কারণে অনেকেই এতদিন প্রকাশ্যে মুখ খুলতে পারেননি। তিনি বলেন, অভিযোগকারীরা এখন সাহস সঞ্চয় করে সামনে আসছেন। সেই কারণেই বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে পৌঁছচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাশাপাশি প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কটাক্ষ করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগও সাম্প্রতিক নয়। বরং বহুদিন ধরেই নানা অনিয়ম ও বিতর্কের সঙ্গে তাঁর নাম জড়িয়ে রয়েছে। সেই কারণেই আরও আগেই আইনানুগ পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে মত প্রকাশ করেন তিনি। মন্ত্রী জানান, অভিযোগের ভিত্তিতে এখন তদন্ত এগোবে এবং আইন মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেই অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে ওড়িশার পুরী থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। তাঁর বিরুদ্ধে রুবি-ইএম বাইপাস সংলগ্ন এলাকায় হকার ও ব্যবসায়ীদের কাছ থেকে দোকান বরাদ্দের নামে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর তাঁর গ্রেপ্তারি রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।

অন্যদিকে একই দিনে একটি পুরোনো প্রতারণা মামলায় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে কলকাতা থেকে গ্রেপ্তার করে কোচবিহার পুলিশ। সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করা হয়েছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া একাধিক প্রাক্তন তৃণমূল নেতার তালিকায় এবার যুক্ত হল তাঁর নামও।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন