30 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

শুভেন্দুর জয়ের বৈধতা নিয়ে প্রশ্ন—হাইকোর্টের দ্বারস্থ মমতা!

কলকাতা: নন্দীগ্রামের পর ভবানীপুর। ১৫ হাজারের বেশি ভোটে শুভেন্দুর জয়লাভ মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছাব্বিশের ভোটযুদ্ধে ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার দুপুরে আচমকাই কলকাতা হাই কোর্টে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়ের বিরুদ্ধে হলফনামা দাখিল করেন তিনি (Mamata Banerjee)।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর আদালতের দ্বারস্থ হয়ে ভোটের ফল পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন মমতা। উল্লেখ্য, এটাই প্রথম নয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরও ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছিলেন তিনি। সেই মামলা এখনও বিচারাধীন।

এবার ভবানীপুরের ফল নিয়েও আইনি পথে হাঁটলেন মমতা (Mamata Banerjee)। একদিকে ছাব্বিশের ভোটে ক্ষমতা হাতছাড়া হতেই দল ছেড়েছেন ২০ জন বিদ্রোহী সাংসদ। তাঁদের দাবীতে দলের প্রতীকটাই যাওয়ার উপক্রম। অন্যদিকে, ক্ষমতায় এসেই তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কার্যত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাচ্ছে বিজেপি। সিআইডির ঘেরাটোপে তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট! এরই মাঝে পরপর দুই নির্বাচনে শুভেন্দুর বিরুদ্ধে ভোটের ফল চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হওয়ায় মমতার (Mamata Banerjee) এই পদক্ষেপ ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন