34.7 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

ডিমকাণ্ডে আর ছাড় নয়! প্রতিশোধ নিতে রাতেই থানায় কুনাল!

Aaj India Desk, কলকাতা : সম্প্রতি তৃনমূলের নেতা মন্ত্রীদের দেখলেই ডিম ছুঁড়ে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জাহাঙ্গীর খানের মতো একাধিক দাপুটে নেতাকে এই ডিম অস্ত্রে ঘায়েল হতে হয়েছে। এইধরনের বেশ কয়েকটি ঘটনা সামনে আসার পর গতকাল বিকেলে কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষকেও লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। তবে অন্যদের মতো চুপ থাকার পাত্র তিনি নন। তাই সেই রাতেই কালীঘাট থানায় সেই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ (Kunal Ghosh)।

কী অভিযোগ করলেন কুনাল?

সামাজিক মাধ্যমে কুনাল ঘোষ (Kunal Ghosh) জানান, তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় তিনি এফআইআর করেছেন। তাঁর দাবি, রাত সাড়ে এগারোটার দিকে একাই কালীঘাট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপের দাবি তোলেন।

থানায় জমা দেওয়া অভিযোগপত্রে কুনাল ঘোষ দাবি করেছেন, সোমবার সন্ধ্যা প্রায় ৬টা ১৫ মিনিট নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে একদল ব্যক্তি তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ে। ঘটনাটি পুলিশের উপস্থিতিতেই ঘটেছে বলেও তিনি অভিযোগ করেন।অভিযোগে তিনি আরও উল্লেখ করেছেন, ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যমের ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়ে থাকতে পারে। সেই ফুটেজ তদন্তে ব্যবহার করার আবেদনও জানানো হয়েছে।

চিহ্নিত অভিযুক্তের নাম

পরে পুলিশের কাছে পাঠানো আরেকটি চিঠিতে কুনাল ঘোষ (Kunal Ghosh) দাবি করেন, তিনি অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেছেন। তাঁর বক্তব্য, অভিযুক্তের নাম ‘চন্দন’ এবং তাঁর ছবি পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ভূমিকা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। সমাজমাধ্যমে অবশ্য তিনি এই চন্দনকে ‘বাঁদর’ বলেই ডেকেছেন।

কুনাল ঘোষ দাবি করেছেন, বিষয়টি শুধুমাত্র ডিম ছোড়ার ঘটনা হিসেবে দেখলে চলবে না। এর পেছনে বৃহত্তর কোনও পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

ঘটনার পর কালীঘাট থানার পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় এবং অভিযোগের ভিত্তিতে কোনও মামলা রুজু হয় কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন