Aaj India desk, কলকাতা: কখনও স্কুল কলেজ তো কখনও ওয়ার্ড অফিস! তৃণমূলের নেতানেত্রীদের বিলাসের উপকরণ আর কোথায় কোথায় মিলবে, সেটা ভেবেই অস্থির জনগন। সুরেন্দ্রনাথ কলেজের পর এবার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের (Ananya Banerjee) অফিস থেকেও মিলল আপত্তিকর বস্তু। সঙ্গে অবৈধ লেনদেনের প্রমাণ। যা নিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
কি পাওয়া গেল?
অনন্যা বন্দ্যোপাধ্যায়ের (Ananya Banerjee) ওয়ার্ড অফিসে তল্লাশি করে মিলেছে কন্ডোম থেকে বেডরুম সবই।
• কোন প্রমোটার বা ক্লায়েন্টের থেকে কত টাকা নেওয়া হয়েছে, তার বিস্তারিত নাম ও টাকার অঙ্কসহ একটি রেটচার্ট বা ডায়েরি পাওয়া গেছে। সেখানে বেশ কিছু বেসরকারি হাসপাতালের নামও রয়েছে।
• স্বাস্থ্য দফতরে বেআইনি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন সুপারিশের খাতা ও নথিপত্র উদ্ধার হয়েছে।
• সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ধুতি, শাড়ি ও বিভিন্ন ত্রাণ সামগ্রী এই অফিসে মজুত রাখা ছিল।
• অফিস থেকে বাক্সভর্তি নগদ টাকা এবং গর্ভনিরোধক (কন্ডোম) উদ্ধার হয়েছে।
• ওয়ার্ড অফিসের দ্বিতীয় তলায় খাট, বিছানা, সোফা, এসি এবং ড্রেসিং টেবিল সহ একটি সম্পূর্ণ বিলাসবহুল বেডরুম পাওয়া গেছে। এলাকার স্থানীয় বাসিন্দারা এরপর ওয়ার্ড অফিস ঘিরে বিক্ষোভ দেখায়।
অনন্যার কি বক্তব্য?
তল্লাশির সময় অনন্যা বন্দ্যোপাধ্যায় (Ananya Banerjee) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে ছিলেন। সেখানে তাঁকে তল্লাশির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “কলকাতা কর্পোরেশনের অফিস, সেখানে অফিসিয়ালি যা করার করবে। অফিসের যা কাজ হত, তা দেখতে পারবে। ফাইলপত্র দেখতে পারে। বর্ষা, তাই ত্রাণের সামগ্রী থাকবে। ইদ গিয়েছে, তাই জামাকাপড় থাকবে। আমাকে কেউ জানায়নি তল্লাশি চলছে।”বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, “এটাই তৃণমূলের পরম্পরা। যাঁরা লুঠে সহযোগিতা করেছেন, তাঁদেরই বড় বন্দোবস্ত করে দিয়েছেন তৃণমূল নেত্রী। মানুষকে কীভাবে লুঠ করা হয়েছে, তা এই বৈভব দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে।” তবে বারবার করে তৃণমূল নেতাদের অফিস থেকে বিতর্কিত সামগ্রী উদ্ধার হচ্ছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, এর পিছে কোনো গভীর ষড়যন্ত্র নেই তো?


