30.1 C
Kolkata
Tuesday, June 16, 2026
spot_img

অভিষেক চাপে! আর শুভেন্দুর ডাকে সাড়া দিলেন মমতার ভ্রাতৃবধূ?

Aaj India Desk, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগে একের পর এক নোটিস পাঠানো হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই কলকাতা পুরনিগমের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-এর আমন্ত্রণে উপস্থিত হলেন কাজরী বন্দ্যোপাধ্যায় (Kajari Banerjee)। তিনি শুধু তৃণমূলের (TMC) কাউন্সিলর নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধুও বটে।

এদিন শুধু কাজরীই নয়, কাজরীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের আরও কয়েকজন কাউন্সিলর, যেমন জুঁই বিশ্বাস, দেবাশিস কুমার ও অনন্যা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দেখা যায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেও। কলকাতা পুরনিগমে ‘স্বচ্ছতা অভিযান’ কর্মসূচি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে যোগ দেন এবং সব দলের কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকেই একে একে বিভিন্ন কাউন্সিলর অনুষ্ঠানে পৌঁছান।

কাউন্সিলর জুঁই বিশ্বাস বলেন, “আমি ২০১০ সাল থেকে কাউন্সিলর। এর আগে কোনও মুখ্যমন্ত্রীকে পুরনিগমে এসে কাউন্সিলরদের সঙ্গে সরাসরি কথা বলতে দেখিনি। তাই এটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা সবাই সহযোগিতা করব।” অন্যদিকে কাজরী বন্দ্যোপাধ্যায়ও সমন্বয়ের বার্তা দেন। তিনি জানান, রাজ্য সরকারের সহযোগিতা পেলে এলাকার উন্নয়নমূলক কাজ আরও সহজ হবে। তাঁর কথায়, “কাজের স্বার্থে সরকারের পূর্ণ সহযোগিতা চাই। মুখ্যমন্ত্রী কোনও রাজনৈতিক বিভেদ না করে সব দলের কাউন্সিলরদের ডেকেছেন। ভবিষ্যতেও তাঁর প্রশাসনের কাছ থেকে একই ধরনের সহযোগিতা আশা করছি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন