38 C
Kolkata
Wednesday, June 17, 2026
spot_img

রাজ্যজুড়ে শুরু ৩ দিনের জনকল্যাণ শিবির, জানুন কী কী সুবিধা মিলবে

Aaj India Desk,কলকাতা: ১৫ জুন, সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হল তিন দিনের বিশেষ ‘জনকল্যাণ শিবির’ (jankalyan-shibir)। আগামী ১৬ ও ১৭ জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে এই শিবির চলবে। নবান্ন সূত্রে খবর, নতুন সরকারের এটি প্রথম বড় জনসংযোগ কর্মসূচি।

আজ নন্দীগ্রামে জনসভা করে এই কর্মসূচির সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রামের বিএমটি হাই স্কুল ও কালীচরণপুরে আয়োজিত দুটি জনকল্যাণ শিবিরে তিনি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন।

জানা গিয়েছে, সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই এই শিবিরের মূল লক্ষ্য। এখানে মোট ৫৫ ধরনের সমাজকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে তথ্য পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, পিএম কিষাণ যোজনা এবং মহিলাদের জন্য সরকারি বাসের পিঙ্ক স্মার্ট কার্ডের মতো প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করার সুযোগ থাকবে।

এছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য সরকারি নথিতে কোনও ভুল থাকলে, তা সংশোধনের ব্যবস্থাও রাখা হয়েছে। সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে বা কোনও কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে, শিবিরে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।

পুরো প্রক্রিয়া স্বচ্ছ রাখতে প্রতিটি শিবিরে সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। আবেদন জমা পড়ার পর প্রত্যেককে একটি ইউনিক রেফারেন্স নম্বর দেওয়া হবে। ফর্ম পূরণ, আবেদনপত্র জমা দেওয়া এবং জেরক্স পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে মিলবে।

প্রতিটি শিবিরে আধার, ব্যাঙ্ক, স্বাস্থ্য, অভিযোগ নিষ্পত্তি এবং হেল্প ডেস্ক থাকবে। কোনও সাহায্যের প্রয়োজন হলে টোল-ফ্রি নম্বর ১৮০০-৩৪৫-০১১৭-এ যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন