38 C
Kolkata
Wednesday, June 17, 2026
spot_img

সোমবার থেকে বদলাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গে নামবে বৃষ্টি

Aaj India Desk,কলকাতা: দক্ষিণবঙ্গের মানুষ গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল। চৈত্র, বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ মাস শেষের পথে, কিন্তু এখনও রাজ্যে বর্ষার দেখা নেই (Weather Update)। বৃষ্টির অপেক্ষায় রয়েছেন সবাই। তবে এবার কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের মতে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এতে কয়েকদিনের গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে।

এদিকে সোমবার সকালে কলকাতায় রোদের দাপট এবং ভ্যাপসা গরম থাকলেও দুপুরের পর শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ফলে গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন