কলকাতা: তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানো নিয়ে জোর রাজনৈতিক জল্পনার মাঝেই কড়া আক্রমণ শানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। দিল্লি বিমানবন্দর থেকে শতাব্দী রায়ের গাড়িতে করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে যাওয়া ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।
এই আবহে কুণাল ঘোষ দাবি করেন, একসময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandopadhyay) কারণেই তাপস রায়, সজল ঘোষের মতো নেতাদের তৃণমূল ছাড়তে হয়েছিল। তাঁর অভিযোগ, আজ সেই সুদীপই দলের সংকটের সময়ে বিদ্রোহী শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। কুণালের (Kunal Ghosh) কটাক্ষ, “এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য, পাওনা। এই ধরনের লোকজনকেই উনি মাথায় তুলে রেখেছিলেন।”
এখানেই থেমে না থেকে আরও তীব্র ভাষায় আক্রমণ শানান বেলেঘাটার বিধায়ক। তিনি বলেন, “বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি হবে তো,” যা রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। তৃণমূলের অন্দরে ভাঙনের জল্পনার মাঝে কুণালের এই মন্তব্য দলীয় অস্বস্তি আরও বাড়িয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে, শতাব্দী-সুদীপকে (Sudip Bandopadhyay) কটাক্ষ ছুঁড়েছেন রাজ্যের মন্ত্রী তাপস রায়।
তিনি বলেন, বলেন, “ওনারা কখনও প্রিয়রঞ্জন দাশমুন্সি, কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে থেকে তাঁরা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পেয়েছেন, কিন্তু জনগণ বা দলের জন্য উল্লেখযোগ্য কোনও কাজ করেননি”। তাঁর (Tapas Roy) আরও দাবি, আজ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন কারা সত্যিই তাঁর পাশে ছিলেন এবং যাঁদের জন্য তিনি অতীতে বহু পুরনো রাজনৈতিক কর্মীকে অপমান বা অবমূল্যায়ন করেছিলেন, তাঁদেরই একাংশ এখন দূরে সরে যাচ্ছেন।


