29.4 C
Kolkata
Sunday, June 14, 2026
spot_img

‘এবার মমতা বুঝছেন’—বিদ্রোহীদের নিয়ে চাঞ্চল্যকর বয়ান তাপস রায়ের!

কলকাতা: শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বিদ্রোহী সাংসদদের কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে যখন জোর চর্চা চলছে, তখনই কড়া ভাষায় তাঁদের আক্রমণ করলেন বিজেপি বিধায়ক ও মন্ত্রী তাপস রায় (Tapas Roy)। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায়ের নাম উল্লেখ করে তিনি দাবি করেন, তাঁরা কখনও প্রকৃত অর্থে কোনও দলের অনুগত ছিলেন না এবং নিজেদের রাজনৈতিক জীবনে অন্যের প্রভাবকে কাজে লাগিয়েই এগিয়েছেন।

তাপস রায় (Tapas Roy) বলেন, “ওনারা কখনও প্রিয়রঞ্জন দাশমুন্সি, কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে থেকে তাঁরা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পেয়েছেন, কিন্তু জনগণ বা দলের জন্য উল্লেখযোগ্য কোনও কাজ করেননি”। তাঁর (Tapas Roy) আরও দাবি, আজ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন কারা সত্যিই তাঁর পাশে ছিলেন এবং যাঁদের জন্য তিনি অতীতে বহু পুরনো রাজনৈতিক কর্মীকে অপমান বা অবমূল্যায়ন করেছিলেন, তাঁদেরই একাংশ এখন দূরে সরে যাচ্ছেন।

X Link: https://x.com/PTI_News/status/2065751265053909465

তৃণমূলের অন্দরে ভাঙনের জল্পনার মাঝেই তাপস রায়ের (Tapas Roy) এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে। বিদ্রোহী সাংসদদের সাম্প্রতিক পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, “যা হচ্ছে, ভালোর জন্যই হচ্ছে,” এবং গোটা পরিস্থিতি নিয়ে নিজের সন্তোষের কথাও প্রকাশ করেন। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন