29.4 C
Kolkata
Sunday, June 14, 2026
spot_img

নম্বর কারচুপি থেকে রবিবারেও মিড-ডে মিল!শিক্ষকদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ

Aaj India Desk, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা (Chandrakona) -১ ব্লকের জাড়া হাইস্কুল (High School) কে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের এক বৈঠকে স্কুলের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি (Corruption)-এর অভিযোগ প্রকাশ্যে আসে। অভিযোগ, গত প্রায় ১৫ বছর ধরে স্কুলের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম চলেছে, যার ফলে শিক্ষার মান যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনই বেহাল হয়ে পড়েছে স্কুলের পরিকাঠামো।

অভিভাবক ও স্কুল পরিচালন কমিটির কয়েকজন সদস্যের দাবি, মিড-ডে মিল থেকে শুরু করে বই বিতরণ, স্কুল উন্নয়ন প্রকল্প- একাধিক ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এমনকি যেসব ছাত্র নিয়মিত পড়াশোনা করত না, তাদেরও নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি রবিবারেও মিড-ডে মিল খাওয়ানোর দেখিয়ে সরকারি নথিতে তথ্য দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।

বৈঠকে উপস্থিত অনেকেই অভিযোগ করেন, স্কুলের কিছু শিক্ষক ব্যক্তিগতভাবে ক্লাস নেওয়ার জন্য টাকা নিয়েছেন। মিড-ডে মিলের চাল বিক্রি এবং স্কুলের উন্নয়নমূলক কাজের টাকায় অনিয়মের অভিযোগও তোলা হয়। পরিচালন কমিটির কয়েকজন সদস্যের বক্তব্য, এই সব ঘটনার সঙ্গে কিছু শিক্ষকও জড়িত ছিলেন।

অভিযোগের মুখে পড়ে বৈঠকে উপস্থিত শিক্ষকরা কার্যত চাপে পড়েন। তবে অভিযোগগুলির জবাবে কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি তৎকালীন পরিচালন কমিটির সভাপতি বা সংশ্লিষ্ট শিক্ষকরা। স্কুলের প্রধান শিক্ষক হিরণ্ময় মুখোপাধ্যায়ও অভিভাবকদের একাধিক প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি বলে অভিযোগ। এদিন স্কুল কমিটির সম্পাদক দেবাশিস মুখোপাধ্যায়ই বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরেন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিভাবকদের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন