38 C
Kolkata
Wednesday, June 17, 2026
spot_img

পুরসভার নজরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ! মিলল বেআইনি নির্মাণ ভাঙার আদেশ!

Aaj India Desk, কলকাতা : আরজি কর কাণ্ডের সময়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। সেই বিতর্কের জের মিটতে না মিটতেই ফের নতুন অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কলকাতার বাসভবনে বেআইনি নির্মাণ তোলার অভিযোগে শনিবার সকালেই তাঁকে নোটিশ পাঠায় কলকাতা পুরসভা। অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়ে পাঠানো ওই নোটিশ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

KMC-র নোটিশে কী বলা হয়েছে?

কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে ডা. সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও ডা. সঙ্গীতা ঘোষের নামে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, ৮৩ নম্বর বদন রায় লেনের ওই সম্পত্তিতে ছাদের উপরে থাকা পারগোলা কাঠামো পুরসভা অনুমোদিত নির্মাণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই কারণেই বাড়ির ছাদে নির্মিত ওই কাঠামো ৪৫ দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না হলে পুরসভা আইনানুগ ব্যবস্থা নিতে পারে বলে নোটিশে স্পষ্ট উল্লেখ রয়েছে।

একাধিক মামলায় তদন্তকারী সংস্থার নজরে  

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নাম সামনে আসার পর থেকেই একাধিক তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ঘটনার পর প্রমাণ লোপাট, প্রশাসনিক গাফিলতি এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সিবিআই তাঁকে গ্রেপ্তারও করে। যদিও ধর্ষণ-খুনের ঘটনায় তাঁর সরাসরি জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়নি, তবু গোটা মামলায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন আজও রয়ে গিয়েছে।

অন্যদিকে, আরজি কর হাসপাতালের বিভিন্ন আর্থিক অনিয়ম, টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি এবং অর্থ তছরুপের অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে পৃথক তদন্ত চলছে। সিবিআই ও ইডি ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একাধিক চার্জশিট জমা দিয়েছে। এরই মাঝে কলকাতা পুরসভার তরফে তাঁর বাড়িতে অবৈধ নির্মাণ সংক্রান্ত নোটিশ নতুন বিতর্ক উসকে দিচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন