35.8 C
Kolkata
Saturday, June 13, 2026
spot_img

প্রমাণ মুছতে পুরসভার ফাইলে আগুন! গ্রেপ্তার অশোকনগরের পুরপ্রধান !

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা : পুরসভার নথি পুড়িয়ে তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে এবার অশোকনগর-কল্যানগড় পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা প্রবোধ সরকারকে (Prabodh Sarkar) গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার গভীর রাতেই অশোকনগর থানার পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। পুরসভার গুরুত্বপূর্ণ নথি বাড়িতে এনে আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে প্রবোধ সরকারের বাড়ির পিছনের দিকে জঙ্গলের কাছে আগুনে কিছু পোড়ানোর গন্ধ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর প্রবোধ সরকারের বাড়ি ঘিরে ফেলেন এলাকার বাসিন্দারা। সেই সময় বাড়ির আলো নিভিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

পুলিশের হাতে আংশিক পোড়া নথি

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। বাড়ির পিছন থেকে বেশ কিছু আংশিক পোড়া নথি উদ্ধার করা হয়। স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার হওয়া নথিগুলি পুলিশের হাতে তুলে দেন।

থানার সামনে লাড্ডু বিতরণ

ঘটনার পর প্রবোধ সরকারকে (Prabodh Sarkar) থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই অশোকনগর থানার সামনে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকেরা। সেখানে লাড্ডু বিতরণ এবং স্লোগান দেওয়ার ঘটনাও সামনে আসে। পরিস্থিতি সামাল দিতে থানার সামনেই পুলিশ মোতায়েন করা হয়।

প্রবোধ সরকার (Prabodh Sarkar) দীর্ঘদিন ধরে অশোকনগর-কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান পদে রয়েছেন। অতীতেও তাঁর বিরুদ্ধে দুর্নীতি এবং আর্থিক তছরুপ সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছিল। তবে তৃনমূল সরকার ক্ষমতায় থাকাকালীন তাঁর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। বর্তমানে পুলিশ সূত্রে এই নথি পোড়ানোর মামলার তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া নথিগুলির প্রকৃতি এবং সেগুলি পুরসভার সরকারি নথি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তৃনমূল কংগ্রেস ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন