31.4 C
Kolkata
Monday, June 8, 2026
spot_img

এ যেন গুপ্তধনের গুহা! ফলতায় পুষ্পার পার্টি অফিস থেকে কি কি পাওয়া গেলো জানেন ?

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগণা: দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan), যিনি এলাকায় পুষ্পা নামেও পরিচিত। অবশেষে পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)। বেঙ্গল STF ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার যৌথ অভিযানে এই গ্রেফতারি সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রের দাবি, জাহাঙ্গির খান নেপালে পালানোর পরিকল্পনা করেছিলেন। সীমান্তের কাছে একটি ভাড়া বাড়িতে তিনি আত্মগোপন করে ছিলেন বলেও অভিযোগ। এমনকি নেপালে গিয়ে সন্তানকে স্কুলে ভর্তি করানোর প্রস্তুতিও তিনি সেরে ফেলেছিলেন বলে তদন্তকারীদের দাবি। সেই সময়ই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

জাহাঙ্গির খানের বিরুদ্ধে তোলাবাজি, ভোট সন্ত্রাস, ভয় দেখানো, হুমকি, মারধর, ভোট লুঠ এবং অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থীও হয়েছিলেন তিনি। তবে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। অভিযোগ, পুনর্নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে তিনি এলাকা ছেড়ে গা-ঢাকা দেন।

এদিকে জাহাঙ্গির খানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ফলতায় উত্তেজনা ছড়ায়। এলাকাবাসী তাঁর বাড়ি, পার্টি অফিস ও গাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। পার্টি অফিসের দরজা, জানলার কাচ ও ফলস সিলিং ভেঙে ফেলা হয়। খুলে ফেলা হয় দেওয়ালে টাঙানো মমতা- অভিষেক এর ছবিও।

তল্লাশির সময় পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী, ত্রিপল, কম্বল, জামাকাপড়-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গ্রেফতার হওয়া জাহাঙ্গির খানকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় তদন্তকারীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন