34 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

অন্নপূর্ণা প্রকল্পে নতুন নিয়ম, আবেদন প্রক্রিয়া হলো আরও সহজ

Aaj lndia Desk,কলকাতা: রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ এখন পুরোদমে চলছে। অফলাইন ও অনলাইন দুই মাধ্যমেই আবেদন গ্রহণ করা হচ্ছে। সরকার জানিয়েছে, এই ফর্ম ফিলাপের জন্য মোট ৯০ দিনের সময় দেওয়া হয়েছে, যাতে কোনো যোগ্য মহিলা সুবিধা থেকে বঞ্চিত না হন।

ইতিমধ্যেই এই প্রকল্পে বড় সাফল্যের দাবি করেছে প্রশাসন। ৩ জুন পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২৮ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে মাসিক ৩ হাজার টাকা পৌঁছে গিয়েছে বলেও জানা যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই ফর্ম সংক্রান্ত নতুন নির্দেশিকা সামনে এসেছে।

সাংবাদিক বৈঠকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agamitra Paul) জানান, অন্নপূর্ণা যোজনায় একটি পরিবারে একটাই ফর্ম ব্যবহার করা যাবে। তাঁর বক্তব্য , “একটা পরিবারের জন্য একটাই ফর্ম থাকবে। সেই ফর্মেই পরিবারের একাধিক মহিলা যেমন শাশুড়ি, বউমা, মেয়ে বা ননদ তাদের তথ্য আলাদা করে পূরণ করা যাবে।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, প্রত্যেক মহিলাকে আলাদা আলাদা ফর্ম নেওয়ার প্রয়োজন নেই। একটি ফর্মের মধ্যেই একাধিক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার ব্যবস্থা রয়েছে, ফলে ফর্মের ব্যবহার আরও সহজ হবে।

অন্যদিকে, ১২ পাতার দীর্ঘ ফর্ম নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছে। এত তথ্য কেন চাওয়া হচ্ছে তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তবে মন্ত্রী আগেই জানিয়েছেন, ভবিষ্যতের বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য এই ডেটা সংগ্রহ করা হচ্ছে।

ফর্ম পূরণে অসুবিধা হলে কী করবেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, যতটা সম্ভব তথ্য পূরণ করতে হবে, আর যেখানে তথ্য জানা নেই সেখানে “Not Applicable” লিখলেও সমস্যা হবে না।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়ার অডিট চলছে। মনোজ আগরওয়াল জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিলাপে সাহায্য করার পাশাপাশি সমস্ত তথ্য যাচাই করেই টাকা প্রদান করা হচ্ছে।

সব মিলিয়ে, অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া এখন আরও সংগঠিত ও যাচাই-নির্ভর পর্যায়ে প্রবেশ করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন