35 C
Kolkata
Sunday, May 31, 2026
spot_img

শিরোপার লড়াইয়ে মুখোমুখি বিরাট-শুভমন , কার দখলে আইপিএল সিংহাসন?

Aaj lndia Desk,আহমেদাবাদ: আইপিএলের শিরোপা দখলের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru )এবং গুজরাট টাইটানস (Gujarat Titans)। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গালুরু, অন্যদিকে দ্বিতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে মরিয়া গুজরাত। ফলে ফাইনালের আগে উত্তেজনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

গত মরশুমে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু। এবার সেই সাফল্য ধরে রেখে টানা দ্বিতীয়বার ট্রফি জয় রজত পাতিদারের দলের সামনে। অন্যদিকে, ২০২২ সালে অভিষেক মরশুমেই চ্যাম্পিয়ন হয়ে নজর কেড়েছিল গুজরাত। বর্তমানে শুভমন গিলের নেতৃত্বে আবারও ফাইনালের মঞ্চে পৌঁছে গিয়েছে টাইটান্স।

ময়দানের লড়াই যে আজ বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে সে কথা বলার অবকাশ রাখে না। বেঙ্গালুরুর ব্যাটিং লাইন-আপ যেমন ভয়ঙ্কর, তেমনই গুজরাতের বোলিং আক্রমণও যথেষ্ট শক্তিশালী। সব মিলিয়ে আজ গ্যালারিতেও টানটান উত্তেজনা সৃষ্টি হবে বলেই মনে করছে ক্রিকেট প্রেমীরা।

হেড-টু-হেড পরিসংখ্যানেও রয়েছে টানটান লড়াই। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত মোট ৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ৫ বার জয় পেয়েছে বেঙ্গালুরু, আর ৪ বার জিতেছে গুজরাত। অর্থাৎ পরিসংখ্যানে সামান্য এগিয়ে থাকলেও আরসিবির জন্য কাজটা মোটেও সহজ হবে না।

একদিকে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে হারানো গৌরব ফিরে পাওয়ার লড়াই। দুই দলের কাছেই এই ম্যাচ মর্যাদার লড়াই। তাই আইপিএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিকেটপ্রেমীরা উপভোগ করতে চলেছেন এক জমজমাট মহারণ, যেখানে শেষ হাসি কে হাসবে, তা জানার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন