33 C
Kolkata
Thursday, May 28, 2026
spot_img

ছিল দাদা হয়ে গেলো লক্ষ্মী ! ফের লক্ষ্মী ভাণ্ডারে নাম পাওয়া গেলো পুরুষের

Aaj lndia Desk,পশ্চিম মেদিনীপুর:মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সামনে এল আরোও এক পুরুষ লক্ষ্মী। এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে। অভিযোগ, চন্দ্রকোণার এক তৃণমূল নেতার নামেই ঢুকত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম কুমার সাউ চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের মনোহরপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ঠিকা কর্মী হিসেবেও কাজ করেন। অভিযোগ উঠেছে, পুরুষ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে আসছিলেন। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, সরকারি প্রকল্পে এই ধরনের অনিয়মের পূর্ণ তদন্ত হওয়া উচিত। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং প্রাপ্ত সমস্ত টাকা ফেরত দেওয়ার দাবিও তুলেছেন তাঁরা।

ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তম কুমার সাউকে জিজ্ঞাসাবাদ শুরু করে চন্দ্রকোণা টাউন থানার পুলিশ। পরে তাঁকে গ্রেফতারও করা হয়। পুলিশ সূত্রে খবর, কীভাবে তাঁর নাম উপভোক্তার তালিকায় এল এবং কার মাধ্যমে এই সুবিধা পাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতা দাবি করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তা হিসেবে তাঁর নাম রয়েছে, তা তিনি আগে জানতেনই না। সম্প্রতি বিষয়টি তাঁর নজরে আসে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তাঁর বক্তব্য, প্রকল্পের টাকা সরাসরি তাঁর অ্যাকাউন্টে নয়, স্ত্রীর অ্যাকাউন্টেই জমা হত।

এর আগেও মুর্শিদাবাদের বহরমপুরে একই ধরনের অভিযোগ সামনে এসেছিল। সেখানেও এক পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার অভিযোগ উঠেছিল। ফলে ফের একই ঘটনা সামনে আসায় সরকারি প্রকল্পের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন