32.8 C
Kolkata
Monday, August 10, 2026
spot_img

অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা! এই মাসে কারা পাবেন, কারা পাবেন না? জানুন

Aaj India Desk, কলকাতা: রাজ্যজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু অন্নপূর্ণা যোজনা। জুন ও জুলাই মাসের পর এবার আগস্টের ৩০০০ টাকার অপেক্ষায় রয়েছেন প্রকল্পের আবেদনকারীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১৭ অগাস্ট থেকে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়া যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার আর্থিক সাহায্য পাঠানোর কাজ শুরু হবে। ফলে চলতি মাসে কারা টাকা পেতে চলেছেন, তা নিয়ে উপভোক্তাদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

১৭ অগাস্ট থেকে শুরু হবে টাকা পাঠানো

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আবেদনপত্র যাচাই করে যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করার পর ১৭ অগাস্ট থেকে তাঁদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে পাঠানো শুরু হবে। অর্থাৎ যাঁদের আবেদন ইতিমধ্যেই যাচাই হয়ে গিয়েছে এবং কোনও সমস্যা বা ত্রুটি পাওয়া যায়নি, তাঁদের অ্যাকাউন্টে এই মাসের টাকা আসার সম্ভাবনা রয়েছে।

জুন-জুলাইয়ে টাকা পাওয়া উপভোক্তারা কি পাবেন?

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, যাঁরা জুন এবং জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, তাঁদের চলতি মাসেও ৩০০০ টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রকল্পের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট আবেদন এবং যোগ্যতা যাচাইয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ।

নতুন আবেদনকারীদের জন্যও রয়েছে সম্ভাবনা

শুধু পুরনো উপভোক্তাই নয়, নতুন আবেদনকারীদের মধ্যেও অনেকে আগস্টের টাকা পেতে পারেন। বিশেষ করে ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন এবং তাঁদের আবেদনপত্রে কোনও ভুল বা অসঙ্গতি পাওয়া যায়নি, তাঁদের ক্ষেত্রে চলতি মাসে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭ অগাস্টের মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির যাচাই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। অন্যদিকে, ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলি যাচাই করতে আরও কিছুটা সময় লাগতে পারে।

২ কোটি ১৬ লক্ষ আবেদন, চলছে যাচাই

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত প্রায় ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। বর্তমানে সেই আবেদনগুলির স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের কাজ চলছে। আবেদন যাচাইয়ের পর যোগ্য উপভোক্তাদের চূড়ান্ত করা হচ্ছে।

আজ কী বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী?

অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ, ১০ অগাস্ট, আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে। নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আবেদনপত্র স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের কাজ কতদূর এগিয়েছে, সেই বিষয়ে সাধারণ মানুষকে বিস্তারিত তথ্য দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে আজকের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেন, সেদিকেই নজর রয়েছে আবেদনকারীদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন