28 C
Kolkata
Thursday, May 21, 2026
spot_img

আজ কি বৃষ্টি হবে ? কি বলছে আবহাওয়া দপ্তর?

Aaj India desk, কলকাতা: তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। চড়া রোদ ও অস্বস্তিকর আবহাওয়ার (weather) কারণে ঘর থেকে বেরোনো দায়। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্ত আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়ার কারণে মনে হচ্ছিল যেন ৪৫ ডিগ্রি। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হলেও দক্ষিণ বঙ্গের এই জ্বালাপোড়া গরম থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো উপায় দেখা যাচ্ছিল না। তবে এবার আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কি বলছে আবহাওয়া দপ্তর?

আলিপুর আবহাওয়া (weather) দপ্তর জানিয়েছে আজ বুধবার,বাকলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায় কালবৈশাখী ঝড় ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।এছাড়াও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর ২৪ পরগণাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫° থেকে ৩৭° সেলসিয়াসের আশেপাশে থাকবে।সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭° থেকে ৩৩° সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ প্রায় ৬৭% থেকে ৮৭% পর্যন্ত হতে পারে, ফলে বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত অস্বস্তিকর গরম বজায় থাকবে।

বর্ষা কবে আসবে? 

কলকাতাসহ পশ্চিমবঙ্গে সাধারণত জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বর্ষা প্রবেশ করে, তবে এ বছর স্বাভাবিক সময়ের কিছুটা আগেই বাংলায় বর্ষা আসার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তর জানিয়েছে (weather) নির্ধারিত সময়ের প্রায় ৪ দিন আগেই গত ১৬ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং বঙ্গোপসাগরের একাংশে পৌঁছে গেছে। আগামী ২৬ মে নাগাদ বর্ষা ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রবেশ করতে পারে।যা স্বাভাবিক সময়ের চেয়ে ৫ দিন আগে। তবে তার আগে অব্দি তীব্র গরমের হাত থেকে মুক্তি নেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন