36 C
Kolkata
Friday, June 19, 2026
spot_img

কেন রেকর্ডের পর কাঁদলেন লিওনেল মেসি?

Aaj lndia Desk, মুম্বই: লিওনেল মেসি (Lionel Messi) গোল করার পর মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়ায় বিশ্বজুড়ে শুরু হয় ব্যাপক চর্চা। অবশেষে তার আবেগের আসল কারণ জানাল মেসির পরিবার। তারা স্পষ্ট করেছে, এই কান্নার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির বাবা জর্জ মেসি বর্তমানে একটি শারীরিক সমস্যায় ভুগছেন এবং তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আছেন। যদিও ভালো খবর হলো, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।

এই কঠিন পারিবারিক পরিস্থিতির মধ্যেই মাঠে নামেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। আলজেরিয়ার বিরুদ্ধে ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল করার পরই তাকে চোখে জল নিয়ে দেখা যায়। পরে মেসি নিজেও জানান, এই কান্না খেলাধুলার কারণে নয়, বরং ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের ফল। তিনি বলেন, “আমি খুব কঠিন কয়েকটি দিন পার করেছি। আমার পরিবার এবং সতীর্থরা সবসময় পাশে ছিল, এজন্য আমি কৃতজ্ঞ।”

মেসির পরিবার একটি বিবৃতিতে আরও জানিয়েছে, জর্জ মেসির স্বাস্থ্যের বিষয়ে নানা গুজব ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত কষ্টের। তারা সবাইকে অনুরোধ করেছে যেন পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে সম্মান ও সংবেদনশীলতা বজায় রাখা হয় এবং শুধুমাত্র অফিসিয়াল তথ্যকেই সত্য হিসেবে গ্রহণ করা হয়।

অন্যদিকে, আবেগের মাঝেও ইতিহাস গড়েছেন মেসি। ২০ বছর আগে যেদিন বিশ্বকাপে তার অভিষেক হয়েছিল, ঠিক সেই দিনেই তিনি বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোজের ১৬ গোল পাশে জায়গা করে নেন।

এছাড়া আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ, যা তার ক্যারিয়ারে আরেকটি বড় মাইলফলক। আগামী ২২ জুন টেক্সাসে অস্ট্রিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন