32.7 C
Kolkata
Saturday, July 18, 2026
spot_img

কেনো চলে গিয়েছিলেন দময়ন্তী ? সামনে এলো আসল কারণ!

Aaj India Desk, হাওড়া : দময়ন্তী সেন (Damayanti Sen) নিখোঁজ হওয়ার ঘটনার পর শেষ পর্যন্ত মিলল স্বস্তি। জাতীয় স্তরের তরুণ রাইফেল শুটার নিজের উদ্যোগেই বাড়ি ফিরেছে বলে জানিয়েছেন তাঁর বাবা ধ্রুবজ্যোতি সেন। পরিবারের দাবি, গোটা রাত জুড়ে দময়ন্তীর অবস্থান সম্পর্কে নিয়মিত তথ্য দিয়ে তাঁদের পাশে ছিল রাজ্য পুলিশ। একইসঙ্গে হাওড়া পুলিশ কমিশনারেট জানিয়েছে, পারিবারিক ও পড়াশোনাজনিত কিছু কারণে সে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

পুলিশের ভূমিকায় কৃতজ্ঞ পরিবার

দময়ন্তীর (Damayanti Sen) বাবা ধ্রুবজ্যোতি সেন জানান, মেয়েকে খুঁজে বের করার পুরো প্রক্রিয়ায় রাজ্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাঁর দাবি, পুলিশ সারারাত দময়ন্তীর গতিবিধি সম্পর্কে নিয়মিত আপডেট দিয়েছে। শ্রীরামপুরে কোথায় যাচ্ছে, কীভাবে যাতায়াত করছে, এমনকি কোথায় টোটোয় উঠেছে, এসব তথ্যও তাঁকে জানানো হয়েছিল। এতে তিনি নিশ্চিত হন যে মেয়ে বিপদে পড়েনি এবং তাকে খুঁজে পাওয়া সম্ভব হবে।

কেনো চলে গিয়েছিলেন দময়ন্তী ?

ধ্রুবজ্যোতি সেনের কথায়, দময়ন্তী (Damayanti Sen) নিজেই শ্রীরামপুর থেকে ফিরে এসেছে। তাঁর দাবি, মেয়ে জানিয়েছে যে সে সারারাত ঘুমোয়নি এবং দীর্ঘক্ষণ হেঁটেছে। খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার কারণেই হাঁটতে তার অসুবিধা হয়নি বলে সে জানিয়েছে। এছাড়াও দময়ন্তী জানায়, এক অচেনা তরুণী তাকে খাবার দিয়েছিল এবং পথে অনেকেই সাহায্য করলেও কেউ তার সঙ্গে খারাপ আচরণ করেনি।

মাধ্যমিক ও খেলাধুলা নিয়ে চিন্তা ?

দময়ন্তীর বাবা বলেন, সামনে মাধ্যমিক পরীক্ষা থাকায় পড়াশোনার চাপ ছিল। পাশাপাশি স্কুলে উপস্থিতিও কমে যাচ্ছিল এবং অভিভাবককে বারবার ডাকা হচ্ছিল। তবে মেয়ে খেলাধুলাকেই নিজের ভবিষ্যৎ হিসেবে দেখতে চায়। এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রাইফেল শুটিং অ্যাসোসিয়েশনকেও জানানো হয়েছে বলে তিনি জানান।

হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল তৌসিফ আলি আজহার বলেন, পরিবারের সঙ্গে পড়াশোনা সংক্রান্ত কিছু মতবিরোধের জেরেই দময়ন্তী বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। বর্তমানে সে পরিবারের কাছে ফিরে এসেছে। তিনি জানান, দময়ন্তী যেসব জায়গায় ছিল বলে জানা যাচ্ছে, সেগুলি পুলিশ যাচাই করছে। এখন সে মা-বাবার সঙ্গেই রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন