খেলাধুলা, aaj india desk: কদিন আগেও জানা ছিল না তিনি খেলতে পারবেন কিনা। তবুও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে জায়গা হয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মার(Rohit Sharma)। বিশ্বকাপ ছাড়া প্রায় সব ট্রফি ভারতের ঝুলিতে এসেছে তাঁর হাত ধরে। তবুও নির্বাচক অজিত আগরকর প্রায় পথ দেখিয়ে দিয়েছিলেন রোহিতকে। অনেক সমালোচনা হয়েছে। তিনি বিরাটের মতন ফিট নন। তিনি মোটা, খেলোয়ার সুলভ চেহারা মোটে নয়। তবুও বারবার নিজেকে প্রমাণ করেছেন। ফের একবার গুয়াহাটিতে নিজেকে প্রমাণ করলেন রোহিত শর্মা। এমন এক সময় যখন দলের প্রয়োজন।
কি করলেন তিনি ?
গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে চলছে ভারত ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজ। আজ দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে এসে করে ৪০৫ রান। জবাবে শুভমান গিল কে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা(Rohit Sharma)। নেমেই একটি ঝকঝকে ইনিংস উপহার দেন ভক্তদের। ১০টি চার ও ৬টি ছক্কা নিয়ে ৭২ বলে নিজের ৩৫ তম শতরান করেন। সঙ্গে শচীন তেন্ডুলকার এবং বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় হিসেবে ১২ হাজার রান স্পর্শ করলেন। মোট ১০১ রান করে শেষে আউট হন রোহিত। তার এই বিধ্বংসী ইনিংস ভারতকে অনেকটাই সুবিধা করে দেবে নিঃসন্দেহে।
ম্যাচের বর্তমান অবস্থা কী?
রোহিত শর্মা (Rohit Sharma)ছাড়াও ইতিমধ্যেই সেঞ্চুরি করেছেন শুভমান গিল। সঙ্গে রয়েছেন বিরাট কোহলি। ভারতের বর্তমান রান রেট ১০.১৭। ইতিমধ্যেই রোহিত ও শুভমানের হাত ধরে ৩০৫ পেরিয়ে গেছে ভারতের। ফলে আশা করা যায় ভারত জিততে চলেছে। কিন্তু তারপরেও বোলিং নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। ক্যারিবিয়ান ব্যাটিং ঝড়ের সামনে কার্যতো উড়ে যায় ভারতীয় বোলিং। ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল ৬৮ বলে ১০০ করেন। সঙ্গত করেন হোপ এবং জাঙ্গু। তবে সবকিছু ছাড়িয়ে আলোচনায় রোহিতের শতরান। এর আগেও লর্ডসে দলের কঠিন সময়ে শতরান করেছিলেন রোহিত। তবুও দল হেরে যায়। আজ সেই যন্ত্রণা তাকে পেতে হবে না।


