29.4 C
Kolkata
Thursday, October 1, 2026
spot_img

শিল্পপতিদের একের পর এক বৈঠক, শুভেন্দুর নয়া টার্গেট এবার হর্ষ নেওটিয়া?

Aaj India Desk , কলকাতা: শিল্পনীতি ঘোষণার আগে একের পর এক শিল্পপতির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)-এর। আদানি (Gautam Adani), রিলায়েন্সের (Reliance Industries) পর এবার আম্বুজা নেওটিয়া গোষ্ঠীর (Ambuja Neotia Group) কর্ণধার হর্ষ নেওটিয়া (Harsh Neotia)-র সঙ্গে সাক্ষাৎ—বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বাড়ছে চর্চা।

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে শিল্প ও বিনিয়োগ বাড়ানোর কথা বলে আসছে বিজেপি সরকার। এবার সেই লক্ষ্যে একের পর এক বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক ঘিরে নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে। গত সপ্তাহেই রাজ্য সফরে এসেছিলেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) ও তাঁর স্ত্রী। এরপর বুধবার নবান্নে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

এরই মধ্যে বুধবার সন্ধ্যায় হর্ষ নেওটিয়ার (Harsh Neotia) সঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। সরকার পরিবর্তনের পর রাজ্যের একাধিক শিল্প সংক্রান্ত কর্মসূচিতেও হর্ষ নেওটিয়াকে দেখা গিয়েছে। ফলে কয়েক দিনের মধ্যে নতুন শিল্পনীতি ঘোষণার সম্ভাবনার আবহে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আম্বুজা নেওটিয়া গোষ্ঠীর ব্যবসা ছড়িয়ে রয়েছে হেলথকেয়ার, শিক্ষা, আবাসন এবং পরিকাঠামো নির্মাণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। ফলে বাংলায় নতুন প্রকল্প, বিনিয়োগ এবং কর্মসংস্থান তৈরির সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে বলে সূত্রের খবর। যদিও এখনও কোনও নির্দিষ্ট প্রকল্প বা বিনিয়োগের অঙ্ক সরকারি ভাবে ঘোষণা করা হয়নি।

অন্যদিকে, রিলায়েন্সের পূর্বাঞ্চলের অধিকর্তা তরুণ ঝুনঝুনওয়ালা (Tarun Jhunjhunwala)-সহ প্রায় ১০ জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ, পরিবহণ, চলচ্চিত্র, পরিকাঠামো এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে রিলায়েন্স গোষ্ঠী বলে খবর।

সব মিলিয়ে শিল্পনীতি ঘোষণার আগে পরপর বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক ঘিরে নজর এখন নবান্নের দিকে। বৈঠকের পর বাংলার শিল্পক্ষেত্রে ঠিক কী নতুন ঘোষণা আসে, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন